সংবাদ প্রতিষ্ঠানে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে: মাহফুজ আলম

প্রথম আলো ও ডেইলি স্টারসহ সংবাদ প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, কোনো ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়ে নিয়মতান্ত্রিক ও দায়িত্বশীলভাবে আন্দোলন চালিয়ে নিতে হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে শাহবাগ থেকে একদল বিক্ষোভকারী ডেইলি স্টার ও প্রথম আলোর ভবনে হামলা চালায়। এ সময় ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগ করা হয় এবং কয়েকজন সাংবাদিক ভেতরে আটকা পড়েন।

শাহবাগে মাহফুজ আলম বলেন, সাংবাদিকদের উদ্ধার করুন। সরকারকে আহ্বান করছি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি এই সাংবাদিক ও মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করুন। আমরা অন্তর্ঘাতের মাধ্যমে এই আন্দোলন অন্যদিকে যেতে দেব না।

তিনি বলেন, যারা হামলা করেছে তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমরা খুবই স্পষ্ট; আমরা কী চাই, কীভাবে চাই এবং কখন চাই। আমাদের মধ্যে কোনো অস্পষ্টতা নেই। কোনো ধরনের অন্তর্ঘাতমূলক কাজে কেউ যেন সায় না দেন। সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, মিডিয়া ও সাংবাদিকরা যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের সবাই মিলে সুরক্ষা দিন এবং আমাদের কথা বলার সুযোগ করে দিন। বাংলাদেশসহ সারা দুনিয়া জানুক আমরা একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই আমাদের দাবি আদায় করতে পারি।

মাহফুজ আলম বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে থাকা সৈনিক শরিফ ওসমান হাদির স্মৃতি নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব। আমার আশঙ্কা, আরও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা চলছে। কোনো ধর্মীয় স্থাপনা কিংবা মিডিয়াসহ স্পর্শকাতর স্থানে কেউ হামলার চেষ্টা করলে দেশের সকল নাগরিককে বলছি, আপনারা বাধা দিন। এসব স্থানকে রক্ষা করুন এবং দায়িত্বশীলভাবে এই আন্দোলনকে আরও বেগবান করুন।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভোট কিনতে এলে আইনের হাতে তুলে দেবেন : জামায়াত আমির Feb 02, 2026
img
খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার Feb 02, 2026
img
টানা তিন দফায় দেশের বাজারে আরও কমলো রুপার দাম! Feb 02, 2026
img
‘বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে’ Feb 02, 2026
img
মঙ্গলবার থেকে বাজারে আসছে নতুন ১০ টাকার নোট Feb 02, 2026
img
সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ Feb 02, 2026
img
তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ Feb 02, 2026
img
পবিত্র শবেবরাত আমাদের জীবনে আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ : প্রধান উপদেষ্টা Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত রানির ‘মর্দানি ৩’ Feb 02, 2026
img
হ্যাঁ জয়যুক্ত হলে প্রার্থীরা জনগণের কাছে আসতে বাধ্য হবে: আসিফ মাহমুদ Feb 02, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, ২৫ দিনে ১৭৬ মামলা ও ১৮ লাখ জরিমানা Feb 02, 2026
img
আমি একজন মুক্তিযোদ্ধা, জামায়াতকে রাষ্ট্রের ক্ষমতা দিতে পারি না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানাল বাংলাদেশ, জবাব দেয়নি ভারত Feb 02, 2026
img
কোটি টাকা খরচ করে শোডাউনে বিশ্বাসী নই : তাসনিম জারা Feb 02, 2026
img
দেশে ইসলামী লেবাসধারী একটি দল আছে, দলটির নাম জামায়াতে ইসলামী: চরমোনাই পীর Feb 02, 2026
img
রাজধানীতে নব্য জেএমবির এহসার সদস্য গ্রেফতার Feb 02, 2026
img
ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : প্রেসসচিব Feb 02, 2026
img
ছোটপর্দায় অনুপস্থিতির কারণ জানালেন অভিনেত্রী স্নেহা Feb 02, 2026
img
এপস্টেইন ফাইলস ইস্যুতে লেবার পার্টি ছাড়লেন ব্রিটিশ নেতা Feb 02, 2026
img
নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করা দুঃখজনক : আমীর খসরু Feb 02, 2026