চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টা, গ্রেপ্তার ১২

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশ পেতেই চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের দিকে মিছিল করে একদল ছাত্র জনতা। সেখানে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী বাসভবনের সামনে অবস্থান নেয়। সেখানে হামলার চেষ্টাও করে তারা। নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, একটি পক্ষ সেখানে আন্দোলন শেষ করে বৃহস্পতিবার রাত ১২টা ৪০-এর দিকে নগরীর জিইসি মোড়ের দিকে চলে যায়। সেই দল চলে আসার পর ১০ মিনিটের মতো পরিস্থিতি শান্ত থাকে। এরপর সেখানে আরেকটি পক্ষ আসে, ছাত্র-জনতার নামে তারা বাসভবনের সামনে সড়কে বসে পড়ে এবং যানচলাচল বন্ধ করে দেয়। অবস্থানে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় ছাত্রদের। একপর্যায়ে ছাত্ররা ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করতে থাকে। সেখানে পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশের ওপর রেগে গিয়ে তাদের লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে থাকে। 

একপর্যায়ে পুলিশ পরিস্থিতি শান্ত করার জন্য টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ছাত্র ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১২ জনকে গ্রেপ্তার করে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাসভবনের সামনে সেনাবাহিনী ও বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে।

ঘটনাস্থলে চট্টগ্রাম সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ আসেন। তিনি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। 

হাসিব আজিজ বলেন, এটি হামলা নয়। একদল বস্তির পোলাপান আসে। ইতোমধ্যে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় সহকারী হাইকমিশনার। পুলিশের দক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হঠাৎ বস্তি থেকে ৪০-৫০ জন এসে ইট-পাথর নিক্ষেপ করে। সেখান থেকে কয়েকটি পাথর গেটের ভেতরে ঢুকে। তখন গেটের বাইরে পুলিশ অবস্থান নেয় এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভোট কিনতে এলে আইনের হাতে তুলে দেবেন : জামায়াত আমির Feb 02, 2026
img
খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার Feb 02, 2026
img
টানা তিন দফায় দেশের বাজারে আরও কমলো রুপার দাম! Feb 02, 2026
img
‘বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে’ Feb 02, 2026
img
মঙ্গলবার থেকে বাজারে আসছে নতুন ১০ টাকার নোট Feb 02, 2026
img
সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ Feb 02, 2026
img
তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ Feb 02, 2026
img
পবিত্র শবেবরাত আমাদের জীবনে আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ : প্রধান উপদেষ্টা Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত রানির ‘মর্দানি ৩’ Feb 02, 2026
img
হ্যাঁ জয়যুক্ত হলে প্রার্থীরা জনগণের কাছে আসতে বাধ্য হবে: আসিফ মাহমুদ Feb 02, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, ২৫ দিনে ১৭৬ মামলা ও ১৮ লাখ জরিমানা Feb 02, 2026
img
আমি একজন মুক্তিযোদ্ধা, জামায়াতকে রাষ্ট্রের ক্ষমতা দিতে পারি না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানাল বাংলাদেশ, জবাব দেয়নি ভারত Feb 02, 2026
img
কোটি টাকা খরচ করে শোডাউনে বিশ্বাসী নই : তাসনিম জারা Feb 02, 2026
img
দেশে ইসলামী লেবাসধারী একটি দল আছে, দলটির নাম জামায়াতে ইসলামী: চরমোনাই পীর Feb 02, 2026
img
রাজধানীতে নব্য জেএমবির এহসার সদস্য গ্রেফতার Feb 02, 2026
img
ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : প্রেসসচিব Feb 02, 2026
img
ছোটপর্দায় অনুপস্থিতির কারণ জানালেন অভিনেত্রী স্নেহা Feb 02, 2026
img
এপস্টেইন ফাইলস ইস্যুতে লেবার পার্টি ছাড়লেন ব্রিটিশ নেতা Feb 02, 2026
img
নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করা দুঃখজনক : আমীর খসরু Feb 02, 2026