কারও উসকানিতে পা না দিতে আহ্বান সংস্কৃতি উপদেষ্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে চলমান আলোচনা ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ পরিস্থিতিতে সবাইকে সংযম বজায় রাখার পাশাপাশি কোনো ধরনের উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই আহ্বান জানান সংস্কৃতি উপদেষ্টা। স্ট্যাটাসে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “দয়া করে সংযত হন। কারও উসকানিতে পা দিয়েন না। আমাদের সময়ের বীর হাদিকে ঘিরে আলোচনা কোন শক্তি কোন দিকে ঘোরাতে চায়, সেটা সচেতনভাবে মাথায় রাখতে হবে।”

তিনি ইঙ্গিত দেন, হাদির মৃত্যু পরবর্তী আবেগকে ব্যবহার করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি জটিল করে তুলতে চাইছে। এ ধরনের চেষ্টার বিরুদ্ধে সচেতন অবস্থান নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যু ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটেই সংযম ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানালেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জেনে নিন রুপার আজকের বাজারদর Feb 03, 2026
img
ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 03, 2026
আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026
img
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি Feb 03, 2026
img
সৌদি আরবে ১ হাজার ৮০০টি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত Feb 03, 2026
img
একদিনের পরিশ্রম আগামী পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Feb 03, 2026
img
ম্যাচ বর্জনকে পাকিস্তানের নাটক বললেন হরভজন সিং Feb 03, 2026
img
খেলোয়াড়দের চোট এড়ানোর উপায় খুঁজছেন ফ্লিক Feb 03, 2026
img
কুখ্যাত এপস্টেইনের বাড়িতে ৪ দিন ছিলেন নরওয়ের ক্রাউন প্রিন্সেস Feb 03, 2026
img
ক্লাবের হয়ে খেলতে আপত্তি জানিয়েছেন রোনালদো, খবর গণমাধ্যমের Feb 03, 2026
img
পায়ে অস্ত্রোপচার করাতে হবে আর্সেনাল মিডফিল্ডাররের Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম Feb 03, 2026
img
আরও এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি Feb 03, 2026
img
ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে আতলেতিকোয় নাইজেরিয়ান ফরোয়ার্ড Feb 03, 2026