শিল্পার নামে কুৎসা ছড়ালেই আইনি পদক্ষেপ!

অভিনেত্রী শিল্পা শেঠিকে ঘিরে সাম্প্রতিক আয়কর দফতরের তল্লাশির খবর নিয়ে বিনোদন অঙ্গনে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। তবে এই ঘটনায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে কড়া অবস্থান নিলেন অভিনেত্রীর আইনজীবী। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, শিল্পার নামে কুৎসা রটানো হলে আইনি পদক্ষেপ নিতে এক মুহূর্তও দেরি করা হবে না।

বৃহস্পতিবার শিল্পা শেঠি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রাকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, ষাট কোটি টাকা প্রতারণার অভিযোগে তাঁদের মুম্বইয়ের বাড়িতে আয়কর দফতর তল্লাশি চালিয়েছে। এই খবর প্রকাশের পর থেকেই নেটপাড়া ও বিনোদন মহলে শুরু হয় জল্পনা। তবে সেই দাবি সম্পূর্ণ নাকচ করে দেন শিল্পার আইনজীবী প্রশান্ত পাটিল।

আইনজীবীর বক্তব্য, শিল্পার বাড়িতে কোনও বিশেষ তল্লাশি অভিযান হয়নি। নিয়মমাফিক জিজ্ঞাসাবাদের জন্যই আয়কর দপ্তরের লোকজন সেখানে উপস্থিত হয়েছিলেন। অথচ কিছু ব্যক্তি ও মহল ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে অন্য খাতে প্রবাহিত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত প্রচারকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।



আইনজীবীর হুঁশিয়ারি, ভবিষ্যতে যদি কেউ শিল্পা শেট্টীর নামে মিথ্যা অভিযোগ বা কুৎসা ছড়ান, তবে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে শিল্পা ও রাজ কুন্দ্রার পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগগুলি ভিত্তিহীন। বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন এবং তাঁরা তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন।

এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের প্রতিও আবেদন জানানো হয়েছে, যাতে সংবেদনশীলতার সঙ্গে খবর পরিবেশন করা হয় এবং যাচাই ছাড়া কোনও তথ্য প্রকাশ না করা হয়। সব মিলিয়ে, আয়কর দফতরের উপস্থিতিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মাঝেই এবার আরও এক ধাপ কড়া অবস্থান নিলেন শিল্পা শেঠির আইনি টিম।

আরপি/এসএন


Share this news on:

সর্বশেষ

img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026