শাহবাগ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভ থেকে ভারতীয় পণ্য বয়কটের আহবান জানানো হয়।

এসময় বিক্ষোভকারীরা ভারতীয় পণ্য, বয়কট বয়কট স্লোগান দিতে থাকেন।

এদিকে বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ছাত্র-জনতা শাহবাগে সমবেত হচ্ছেন। কেউ মিছিল সহকারে কেউবা স্ব-উদ্যোগে শাহবাগে আসছেন। তাদের হাতে পতাকা, মুখে স্লোগান। ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো, এই মূহুর্তে দরকার বিপ্লবী সরকার, লীগ ধর জেলে ভর স্লোগান দিচ্ছেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।

এদিকে হাদির মৃত্যুর ঘটনায় আজ শাহবাগের ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে বাদ জুমা বিক্ষোভের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), ইসলামি ছাত্রশিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গতকাল রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে উত্তাল হয়ে উঠে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে আহত হন। গুলিটি তার মাথায় লাগে। ঢাকা এবং পরে সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা এখন এক উত্তাল ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে।

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রাজশীর বিচ্ছেদের পরও উষ্ণতা অটুট, জানালেন মা শকুন্তলা! Feb 03, 2026
img
ভারতে পিএসএলের সম্প্রচার স্বত্ব বিক্রি না করার সিদ্ধান্ত পাকিস্তানের Feb 03, 2026
img

জামায়াত আমিরকে রিজভী

কদিন পর হয়তো বলবেন, গোলাম আজমই স্বাধীনতার ঘোষক Feb 03, 2026
img
আলোচনা শুরুর আগেই ইরানকে ট্রাম্পের হুমকি Feb 03, 2026
img
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা আনলেন সুচন্দ্রা! Feb 03, 2026
img
এশিয়ান ইনডোরে শুধুই ইমরানুর, নেই কোনো পদকজয়ী Feb 03, 2026
img
পিএসএলে প্রথমবারের মতো নাম লেখালেন স্মিথ! Feb 03, 2026
img
শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিমের প্রতি প্রধান উপদেষ্টার শুভেচ্ছা Feb 03, 2026
img
ভাইরাল হয়ে টিকটকারও আসছেন অভিনয়ে, কী বললেন জোভান? Feb 03, 2026
img
আইসিসি কি তিন বছর আগে ঘুমিয়ে ছিল: কামরান আকমল Feb 03, 2026
img
স্বরাষ্ট্রমন্ত্রী হতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 03, 2026
img
গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টায় খালিদুজ্জামানের মন্তব্য Feb 03, 2026
img
জামায়াত আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এতো জ্ঞান রাখে, আগে তো জানতাম না: আমীর খসরু Feb 03, 2026
img
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক Feb 03, 2026
img
কারাবন্দিদের ডাকযোগে ভোটদান শুরু আজ Feb 03, 2026
img
পাইলটের সঙ্গে সাংবাদিকের বাকবিতণ্ডা, সংবাদ সম্মেলন বর্জন Feb 03, 2026
img

ভরিতে ১৭৫ টাকা

এবার বাড়ল রুপার দাম Feb 03, 2026
বেনিফিট যারা আমাকে ভোট দেবেন না, তারাও পাবেন" Feb 03, 2026
ভারত-চীন সম্পর্ক কিভাবে মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র Feb 03, 2026
img
জামায়াত আমিরের বক্তব্যে সালাহউদ্দিনের কড়া প্রতিবাদ Feb 03, 2026