এখানে সবাই আমাকে নিজের করে নিয়েছে : সুস্মিতা

সদ্যই উন্মোচন হলো সিয়াম আহমেদ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক। গত বুধবার সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে ‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদী নায়ক সিয়ামকে যে লুকে উপস্থাপন করেছেন, তা এখন টক অফ দ্য টাউন।

এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধছেন সিয়াম আহমেদ ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। অনুষ্ঠানে উপস্থিত থেকে সুস্মিতা জানালেন বাংলাদেশে কাজের অভিজ্ঞতা, সিয়ামের সঙ্গে রসায়ন এবং নিজের ফেলে আসা জীবনের গল্প।



সিয়ামের প্রশংসায় সুস্মিতা সহশিল্পী হিসেবে সিয়াম কেমন, তা জানাতে গিয়ে বেশ উচ্ছ্বসিত দেখায় সুস্মিতাকে। খানিকটা মজা করেই তিনি বলেন, ‘সিয়াম একজন সত্যিকারের জেন্টলম্যান এবং খুবই ভালো মানুষ। কাজের ক্ষেত্রে ও ভীষণ হেল্পফুল; আমি কিছু না বুঝলে খুব সুন্দর করে বুঝিয়ে দেয়। এমনকি আমি কিছু খেতে চাইলে সেটাও খাওয়ায়!’

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন কলকাতা থেকে আসা এই অভিনেত্রী। কাজের অভিজ্ঞতা কেমন, এমন প্রশ্নের জবাবে সুস্মিতা বলেন, ‘এখানে এসে আমার একবারের জন্যও মনে হচ্ছে না যে আমি বাইরে আছি। পুরো টিমের সবাই এত ভালো, এত আদর-আপ্যায়ন আর ভালোবাসা দিয়েছে যে, সবাই আমাকে একদম নিজের করে নিয়েছে। শুরুতে কিছুটা ভয় ছিল, কিন্তু এখন মনে হচ্ছে এরা সবাই আমার ফ্যামিলি।’

নিজের অভিজ্ঞতার তুলনা টেনে সুস্মিতা বলেন, ‘আমি যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসি, তখন কলকাতাতেও কাউকে চিনতাম না। অডিশন দিয়ে অনেক কষ্ট করে সেখানে জায়গা করে নিয়েছি। তাই নতুন জায়গায় কাজ করাটা আমার জন্য চ্যালেঞ্জিং হলেও এখানকার পরিবেশ সেটা সহজ করে দিয়েছে।’

ইঞ্জিনিয়ারিং ছেড়ে অভিনয়ে নিজের ক্যারিয়ারের গল্পও শেয়ার করেন এই অভিনেত্রী। বলেন, ‘ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু পড়াশোনায় ভালো ছিলাম বলে বাবা-মা চেয়েছিলেন গ্রাজুয়েশনটা যেন শেষ করি। আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শেষ করে একটি বড় কোম্পানিতে চাকরিও পেয়েছিলাম। কিন্তু অভিনেত্রী হওয়ার স্বপ্ন পূরণের জন্য সেই চাকরি আমি করিনি। এটাই আমার গল্প।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026