ভেনেজুয়েলা ইস্যুতে ‘মারাত্মক ভুল’ না করতে যুক্তরাষ্ট্রকে কড়াবার্তা রাশিয়ার

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের তেল ট্যাংকার অবরোধ ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। এই প্রেক্ষাপটে ওয়াশিংটনকে ‘মারাত্মক ভুল’ না করতে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। একইসঙ্গে ওয়াশিংটনকে সংযম প্রদর্শনের বার্তাও দিয়েছে মস্কো। পাশাপাশি মিত্র দেশ ভেনেজুয়েলার প্রতি সমর্থনও পুনর্ব্যক্ত করেছে রাশিয়া।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, ভেনেজুয়েলা সংকটে যুক্তরাষ্ট্রকে ‘মারাত্মক ভুল’ না করার আহ্বান জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের প্রতি সংযম দেখানোর আহ্বান জানিয়ে দেশটি বলেছে, তারা তাদের মিত্র দেশ ভেনেজুয়েলার সঙ্গে ‘নিরবচ্ছিন্ন যোগাযোগ’ রাখছে।
এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী ট্যাংকারে অবরোধের নির্দেশ দেন।

এতে ওয়াশিংটন ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন দক্ষিণ আমেরিকার এই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়ে যায়। তবে ভেনেজুয়েলা জানিয়েছে, এই ঘোষণার ফলে তাদের অপরিশোধিত তেল রপ্তানি ব্যাহত হয়নি। এতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে দেশটির দৃঢ় অবস্থানের ইঙ্গিত মিলেছে।

মাদুরো দীর্ঘদিন ধরেই ক্রেমলিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তিনি নিয়মিতভাবে মস্কো সফর করে আসছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা আশা করে হোয়াইট হাউস ‘কোনো মারাত্মক ভুল করবে না’ এবং এমন পরিস্থিতিতে আর এগোবে না, যা পুরো পশ্চিম গোলার্ধের জন্য অনিশ্চিত ও বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে।

রাশিয়ার এই মন্ত্রণালয়টি চলমান পরিস্থিতিতে ‘উত্তেজনা প্রশমন’ করার আহ্বান জানিয়ে মাদুরো সরকারের প্রতি সমর্থনও পুনর্ব্যক্ত করে। এদিকে ক্রেমলিন জানিয়েছে, তারা ভেনেজুয়েলার সঙ্গে ‘নিরবচ্ছিন্ন যোগাযোগ’ রাখছে। এমনকি ভেনেজুয়েলাকে তারা তাদের ‘মিত্র ও অংশীদার’ হিসেবেও উল্লেখ করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘পরিস্থিতির কোনও অনিশ্চিত রূপ নেয়া ঠেকাতে আমরা অবশ্যই এই অঞ্চলের সব দেশকে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি’। এই অবরোধ বাস্তবে কীভাবে কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

এর আগে এই সপ্তাহেই দেয়া ঘোষণায় ট্রাম্প বলেন, ‘দক্ষিণ আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় নৌবহর দিয়ে ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে’। এই মন্তব্য যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের আশঙ্কা আরও জোরালো করেছে।

এছাড়া চলতি মাসের শুরুতে এক ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
টলিপাড়ায় নতুন সুখবর, বাগদান সারলেন রোশনি ও সৌমেন! Feb 02, 2026
img
প্রতিদ্বন্দ্বী একটি দলের প্রার্থী সংঘাত তৈরির চেষ্টা করছে: ইশরাক Feb 02, 2026
img
নীতিতে না থাকায় আওয়ামী লীগ ছেড়েছি : মান্না Feb 02, 2026
img
জাহানারা আলমের করা অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা Feb 02, 2026
img
এই নির্বাচন ঠিক করবে আগামীর বাংলাদেশ জুলুমের না ইনসাফের হবে : সারজিস Feb 02, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল Feb 02, 2026
img
অরিজিতের দেখানো পথেই হাঁটছেন অভিনেতা রাজীব Feb 02, 2026
img
পবিত্র শবেবরাতে বিএনপি মহাসচিবের বাণী Feb 02, 2026
img
ক্যারিয়ারের আগে সন্তান, নিজের প্রায়োরিটি স্পষ্ট করলেন দীপিকা Feb 02, 2026
img
আচরণবিধি লঙ্ঘনে গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচন কমিশনের সতর্কবার্তা Feb 02, 2026
img
দিতিপ্রিয়ার বিদায়ের দু'মাসের মধ্যেই কি বন্ধ হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'? Feb 02, 2026
img
জামায়াত আমির বললেন ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’ Feb 02, 2026
img
অবশেষে বিয়ের পিঁড়িতে পাকিস্তানি দুই তারকা শাহনাওয়াজ ও সাবিনা! Feb 02, 2026
img
অবশেষে স্বামীকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী লাইবা খান Feb 02, 2026
img
সরকারের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি চলমান প্রক্রিয়ারই অংশ: নিরাপত্তা উপদেষ্টা Feb 02, 2026
img
শাকিবের সমতুল্য হওয়া সহজ নয় : সিয়াম Feb 02, 2026
তারেক রহমানকে নিয়ে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 02, 2026
জাঁকজমক নয়, শান্তিপূর্ণ বিয়ে উদয়পুরে Feb 02, 2026
img
হালকা সাজে নান্দনিক লুকে নজর কাড়লেন সাবিলা Feb 02, 2026
img
‘চায়ের আড্ডা’য় তরুণ-তরুণীদের সঙ্গে জাইমা রহমান Feb 02, 2026