কিয়েভকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ দেবে ইইউ

ইউক্রেনের তাৎক্ষণিক আর্থিক সংকট মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা আগামী দুই বছরের জন্য ৯০ বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। তবে রাশিয়ার জব্দ করা সম্পদের বিপরীতে এই ঋণ নিশ্চিত করার প্রস্তাবটি নিয়ে তারা একমত হতে পারেননি। দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

শুক্রবার ভোরে দীর্ঘ আলোচনার পর ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা সাংবাদিকদের বলেন, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করেছি।

তিনি জানান, ইইউর বাজেটের গ্যারান্টিতে ইউক্রেনকে এই ঋণ দেওয়া হবে এবং রাশিয়া যুদ্ধক্ষতিপূরণ দিলে তবেই কিয়েভকে ঋণ পরিশোধ করতে হবে। একই সঙ্গে তিনি বলেন, প্রয়োজনে এই ঋণ পরিশোধে জব্দ করা রুশ সম্পদ ব্যবহারের অধিকার ইইউ নিজেদের কাছে রেখে দিচ্ছে।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এই চুক্তি ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তা, যা দেশের স্থিতিশীলতা আরো শক্তিশালী করবে। তিনি বলেন, রুশ সম্পদ জব্দ অবস্থায় থাকা এবং ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়া খুবই জরুরি।

সম্মেলনের আগে বেশ কয়েকজন ইইউ নেতা ইউরোপে জব্দ থাকা রাশিয়ার প্রায় ২১০ বিলিয়ন ইউরো সম্পদের একটি অংশ বন্ধক রেখে এই ঋণ নিশ্চিত করতে চেয়েছিলেন। তবে বেলজিয়ামের আপত্তির কারণে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। ইইউতে জব্দ রুশ সম্পদের প্রায় ৮৮ শতাংশই বেলজিয়ামে সংরক্ষিত। দেশটির আশঙ্কা, ভবিষ্যতে মস্কো যদি ক্ষতিপূরণ সংক্রান্ত কোনো মামলায় জয়ী হয়, তাহলে অন্যান্য সদস্য রাষ্ট্রকে সীমাহীন বাজেট গ্যারান্টির দায় নিতে হতে পারে।

এ প্রসঙ্গে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার বলেন, যুদ্ধক্ষতিপূরণনির্ভর ঋণ পরিকল্পনাটি আদৌ ভালো ধারণা ছিল না।

এদিকে ব্রাসেলসভিত্তিক ক্লিয়ারিং সংস্থা ইউরোক্লিয়ার বর্তমানে রুশ কেন্দ্রীয় ব্যাংকের দায়ের করা ২৩০ বিলিয়ন ডলারের মামলার মুখোমুখি। পাশাপাশি প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা রুশ গোয়েন্দা সংস্থার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হচ্ছেন বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস জব্দ করা রুশ সম্পদ ব্যবহারের পক্ষে দৃঢ় অবস্থান নেন। তার মতে, এই সিদ্ধান্ত একটি শক্ত বার্তা দেয়।

তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখনই নমনীয় হবেন, যখন তিনি বুঝতে পারবেন যে, এই যুদ্ধ থেকে রাশিয়ার কোনো লাভ নেই। মের্ৎস আরো জানান, রাশিয়া যদি ক্ষতিপূরণ না দেয়, তবে আন্তর্জাতিক আইনের পূর্ণ সম্মান বজায় রেখেই জব্দ করা রুশ সম্পদ ব্যবহার করে ঋণ পরিশোধ করা হবে।

এর আগে ধারণা করা হচ্ছিল, ইইউর বাজেট থেকে ইউক্রেনকে অর্থায়নের জন্য সর্বসম্মতির প্রয়োজন হওয়ায় বিষয়টি জটিল হয়ে উঠতে পারে। তবে মধ্য ইউরোপের তিনটি জাতীয়তাবাদী সরকার-হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র- ঋণের গ্যারান্টিতে অংশ না নেওয়ার শর্তে বাজেট ব্যবহারে সম্মতি দেয়। 

টিজে/টিকে 


Share this news on:

সর্বশেষ

img
টলিপাড়ায় নতুন সুখবর, বাগদান সারলেন রোশনি ও সৌমেন! Feb 02, 2026
img
প্রতিদ্বন্দ্বী একটি দলের প্রার্থী সংঘাত তৈরির চেষ্টা করছে: ইশরাক Feb 02, 2026
img
নীতিতে না থাকায় আওয়ামী লীগ ছেড়েছি : মান্না Feb 02, 2026
img
জাহানারা আলমের করা অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা Feb 02, 2026
img
এই নির্বাচন ঠিক করবে আগামীর বাংলাদেশ জুলুমের না ইনসাফের হবে : সারজিস Feb 02, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল Feb 02, 2026
img
অরিজিতের দেখানো পথেই হাঁটছেন অভিনেতা রাজীব Feb 02, 2026
img
পবিত্র শবেবরাতে বিএনপি মহাসচিবের বাণী Feb 02, 2026
img
ক্যারিয়ারের আগে সন্তান, নিজের প্রায়োরিটি স্পষ্ট করলেন দীপিকা Feb 02, 2026
img
আচরণবিধি লঙ্ঘনে গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচন কমিশনের সতর্কবার্তা Feb 02, 2026
img
দিতিপ্রিয়ার বিদায়ের দু'মাসের মধ্যেই কি বন্ধ হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'? Feb 02, 2026
img
জামায়াত আমির বললেন ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’ Feb 02, 2026
img
অবশেষে বিয়ের পিঁড়িতে পাকিস্তানি দুই তারকা শাহনাওয়াজ ও সাবিনা! Feb 02, 2026
img
অবশেষে স্বামীকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী লাইবা খান Feb 02, 2026
img
সরকারের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি চলমান প্রক্রিয়ারই অংশ: নিরাপত্তা উপদেষ্টা Feb 02, 2026
img
শাকিবের সমতুল্য হওয়া সহজ নয় : সিয়াম Feb 02, 2026
তারেক রহমানকে নিয়ে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 02, 2026
জাঁকজমক নয়, শান্তিপূর্ণ বিয়ে উদয়পুরে Feb 02, 2026
img
হালকা সাজে নান্দনিক লুকে নজর কাড়লেন সাবিলা Feb 02, 2026
img
‘চায়ের আড্ডা’য় তরুণ-তরুণীদের সঙ্গে জাইমা রহমান Feb 02, 2026