যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ পদত্যাগ করেছেন।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এনসিপির সব রাজনৈতিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। রাত ১১টা ১৫ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ‘এই মুহূর্ত থেকে এনসিপির সকল রাজনৈতিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিচ্ছি।

প্রয়োজনে আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন।’

এর দশ মিনিট পর দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘সম্মানের জায়গা যেখানে নাই সেইখানে অন্তত পলিটিক্স করতে আমি নাহিদ আগ্রহী না।’


এর আগে, গত ১৯ ডিসেম্বর জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) আসাদুর রহমান স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ নাহিদের কাছে পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালনকালে দেবিদ্বার উপজেলা কমিটি গঠনের ক্ষেত্রে চরম সমন্বয়হীনতার অভিযোগ পাওয়া গেছে। তার অপেশাদার ও অসাংগঠনিক কর্মকাণ্ডের ফলে দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও নোটিশে বলা হয়।

নোটিশে আরো উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হবে না-এ মর্মে যথাযথ ব্যাখ্যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলামের কাছে লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ ছিল।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026