হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে দোহারে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ করেছে জুলাই আন্দোলনের সাধারণ ছাত্র-জনতা। এ সময় পাঠ্যপুস্তকে তার জীবনী অন্তর্ভুক্তসহ ৫ দফা দাবি আদায়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জুলাই ২৪ চত্বরে দোহার বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে সাধারণ জনগণ এ কর্মসূচিতে অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আন্দোলনকারীরা জুমার নামাজের পর জুলাই ২৪ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জয়পাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন।

এনসিপির নেতা রাসেল আহমেদ বলেন, হাদি ভাই সব সময় ভারতের বিরুদ্ধে কথা বলতেন। জুলাই আন্দোলনের সম্মুখসারির এক যোদ্ধারা গুলিবিদ্ধ হওয়ার ঘটনার এক সপ্তাহ পার হতে চললেও প্রশাসন দৃশ্যমান কোনো ভূমিকা নিতে পারেনি। এ সরকার আমাদের ভাইদের রক্তের ওপর দিয়ে চেয়ারে বসেও তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এ হত্যার বিচারের দাবিতে বাধ্য হয়েই আজ আমরা বিক্ষোভ মিছিল করছি। এমন বিক্ষোভ যেন আর করতে না হয়, সে জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। শিগগিরই জড়িতদের আইনের আওতায় না আনলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

দোহার উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ওমর ফারুক বলেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে হাদি ভাই আমাদের যে পথ দেখিয়েছেন, সেই পথে হাঁটতে আমরা লাখো হাদি এখন প্রস্তুত। যতদিন এ দেশে ভারতীয় আধিপত্যবাদ থাকবে, ততদিন রাজপথে আমাদের লড়াই চলবে। হাদি ভাইয়ের খুনিরা যেখানেই থাকুক, অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

বিক্ষোভ মিছিল শেষে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকরের কাছে শহীদ ওসমান হাদির হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ফ্যাসিবাদীদের গ্রেফতার এবং পাঠ্যপুস্তকে তার জীবনী অন্তর্ভুক্তসহ ৫ দফা দাবি আদায়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026