মাগুরায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটরের বাড়িতে অগ্নিসংযোগ

মাগুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মাহবুবুল আলম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা'র মালিকানাধীন একটি বাসভবনে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলা জজ আদালত সংলগ্ন ডক্টরস মেডিকেল কলেজ ছাত্রনিবাসের পাশে অবস্থিত দোতলা 'জোহা ভবনে' এই হামলা চালানো হয়। তবে ঘটনার একদিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

ভবন সংলগ্ন একটি চায়ের দোকানের মালিক প্রদীপ মণ্ডল ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ১০টার পর কয়েকজন যুবক ২ লিটারের বোতলে করে অকটেন নিয়ে সিমেন্টের ব্যাগের ভেতর ভরে ভবনের পেছন দিক দিয়ে প্রবেশ করে। এরপর তারা মূল ফটক ও জানালার অংশে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারা ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভবনটির দরজা-জানালা সব সময় বন্ধ থাকায় আগুন ভেতরে বেশি দূর ছড়াতে পারেনি।

স্থানীয়রা আরও জানান, এই ভবনে মালিকপক্ষের কেউ থাকেন না, তারা সবাই বাইরে থাকেন। ভবনটি দেখাশোনা করেন একমাত্র কেয়ারটেকার ইনজার আলী বিশ্বাস।

কেয়ারটেকার ইনজার আলী জানান, ঘটনার সময় তিনি ওষুধ কেনার জন্য বাইরে গিয়েছিলেন। বাড়িতে ফিরে দেখেন প্রতিবেশীরা আগুন নেভাচ্ছেন।

এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি (তদন্ত) তপন কুমার জানান, আলামত আপাতত সংগ্রহে রাখা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব না হলেও তদন্ত চলছে। এই ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত Feb 05, 2026
img
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি Feb 05, 2026
img
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ Feb 05, 2026
img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ Feb 05, 2026
img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026
img
এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় ধরনের রদবদল Feb 05, 2026
img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026
img
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 05, 2026
img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026
img
ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন আমির হামজা Feb 05, 2026