ঢাবি থেকে ওসমান হাদির জানাজায় অংশ নিতে ৮ শিক্ষার্থীবাহী বাস রওনা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে শিক্ষার্থীদের নিয়ে আটটি বাস রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে গেছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজু ভাস্কর্য ও অপরাজেয় বাংলার সামনে থেকে বাসগুলো রওনা করে। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য পাঁচটি লালবাস, শিক্ষকদের জন্য দুটি এসি মিনিবাস ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি লালবাস বরাদ্দ দেওয়া হয়।

ওসমান হাদির জানাজা দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে সকাল থেকেই দলে দলে মানুষ আসছে। দুপুর পৌনে ১২টার দিকে সরেজমিনে দেখা গেছে, ছোট-বড় মিছিল নিয়ে হাজারো মানুষ মানিক মিয়া এভিনিউতে ঢুকছে। তারা হাদি হত্যার বিচার চেয়ে স্লোগান দিচ্ছে।

লোকজনকে খামারবাড়ি গোল চত্বরের সামনে দিয়ে মানিক মিয়া এভিনিউতে ঢোকানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কাউকে সন্দেহ হলে তল্লাশি করা হচ্ছে। পুরুষের পাশাপাশি অনেক নারীকেও আসতে দেখা গেছে।

গত ১২ ডিসেম্বর নির্বাচনি গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

টিজে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি Feb 05, 2026
img
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ Feb 05, 2026
img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ Feb 05, 2026
img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026
img
এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় ধরনের রদবদল Feb 05, 2026
img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026
img
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 05, 2026
img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026
img
ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন আমির হামজা Feb 05, 2026
img
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার জন্মদিনে আবেগঘন বার্তা মা শিখার Feb 05, 2026