আমাদের কেবল ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না: চট্টগ্রাম জেলা প্রশাসক

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকারি ছুটির দিনেও জেলার একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শনিবার (২০ ডিসেম্বর) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি।

জানা গেছে, ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৮৪৫ জন এবং ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৫৪০ জন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের উপস্থিতি, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, আমাদের কেবল ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না। ভোটকেন্দ্রের প্রতি ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে হবে।

তিনি উপস্থিত সকল কর্মকর্তাকে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ ত্রিপুরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরপি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026