শহিদ ওসমান হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতভর প্রহরায় থাকবে পুলিশ

শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর দেখতে ও জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ও জাতীয় কবি কাজ নজরুল ইসলামের সমাধি সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের ভিড় কমেনি। শনিবার (২০শে ডিসেম্বর) সন্ধ্যা পেরিয়ে রাত হলেও সেখানে শোকাহত মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেউ বাইরে দাঁড়িয়ে দোয়া করছেন, কেউবা একনজর কবরটি দেখার অপেক্ষায় আছেন। আবার অনেককে মোবাইলে ছবি তুলতেও দেখা গেছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে দেখা যায়, শাহবাগ থানা ও টিএসসি এলাকার ব্যারিকেড এবং কবরস্থানের সামনের নিরাপত্তা বেষ্টনী সরিয়ে নেওয়া হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। বিশেষ করে কবরস্থানে প্রবেশের মূল গেট ও মসজিদের গেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাতে নিরাপত্তার খাতিরে কবরস্থানের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ বাইরের অংশ থেকেই দোয়া ও শ্রদ্ধা জানাচ্ছেন। রাতেও সেখানে পুলিশি প্রহরা অব্যাহত থাকবে।

এর আগে শনিবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে শহীদ শরীফ ওসমানের জানাজা অনুষ্ঠিত হয়, যা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। পরে বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় কবির সমাধিসৌধের পাশে তাকে দাফন করা হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হাদির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026