ন্যায়বিচারের পথ বন্ধ, রাজপথেই হবে ফয়সালা : ইমরান খান

তোশাখানা-২ মামলায় বিশেষ আদালত কর্তৃক ১৭ বছরের কারাদণ্ডাদেশের পর কর্মী-সমর্থকদের গণআন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (২০শে ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা ইমরান খানের এই বার্তা গণমাধ্যমে তুলে ধরেন। এর আগে আদালত ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে পৃথকভাবে ১৭ বছরের কারাদণ্ড দেন।

সালমান আকরাম রাজা জানান, ইমরান খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি তার অবস্থান থেকে 'এক ইঞ্চিও' সরে আসবেন না। প্রয়োজনে শাহাদাতের বিনিময়ে হলেও জনগণের স্বাধীনতা নিশ্চিত করতে তিনি প্রস্তুত। ইমরান খান মনে করেন, বিচার বিভাগের সব দরজা বন্ধ হয়ে গেছে, আদালতে সুষ্ঠু শুনানি হচ্ছে না এবং ন্যায়বিচার পাওয়া অসম্ভব হয়ে পড়েছে ফলে এখন প্রতিবাদই একমাত্র পথ।

ইমরান খানের কারাবাস পরিস্থিতি সম্পর্কে পিটিআই মহাসচিব অভিযোগ করেন, দলীয় আইনজীবীদের তথ্যমতে সাবেক প্রধানমন্ত্রীকে কারাগারে নির্জন প্রকোষ্ঠে (সলিটারি কনফাইনমেন্ট) রাখা হয়েছে। তিনি আরও দাবি করেন, সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরিবারের সদস্যদেরও আদালতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং বিচারকরা দূরবর্তী স্থান থেকে ভিডিও লিংকের মাধ্যমে বিচারকার্যে অংশ নিচ্ছেন।

এদিকে তোশাখানা মামলার এই রায়কে চরম অবিচার বলে আখ্যা দিয়েছে পিটিআই এবং বিরোধী রাজনৈতিক নেতারা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে পিটিআই এই রায়কে ইতিহাসের একটি 'অন্ধকার অধ্যায়' হিসেবে অভিহিত করেছে। রায় ঘোষণার সময় আদিয়ালা কারাগারে স্থাপিত আদালতে ইমরান খান উপস্থিত ছিলেন বলে দলটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026
img
দেশে নিপাহ ভাইরাসে প্রাণ গেল ১ নারীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা Feb 07, 2026
img
যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ: ডিএমপি Feb 07, 2026
img
যৌন হেনস্তা মামলায় ১০ দিনের রিমান্ডে ইউটিউবার শমীক Feb 07, 2026
img
১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর Feb 07, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচও বয়কট করলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো Feb 07, 2026
img
পিএসএলের সবচেয়ে দামি খেলোয়াড় সাইম আইয়ুব Feb 07, 2026
img
হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু Feb 07, 2026
img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মার্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026