প্রিয় হাদি, তুমি থাকবে সব বাংলাদেশির বুকের ভেতর : জানাজায় প্রধান উপদেষ্টা

শহীদ শরিফ ওসমান হাদির বিদায় নয়, বরং তাঁর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার করতেই মানুষ আজ (গতকাল) একত্র হয়েছে-এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছো। বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন তুমি সব বাংলাদেশির বুকের মধ্যে থাকবে।

এটা কেউ সরাতে পারবে না।’

গতকাল শনিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় শরিক হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষ অংশ নেয়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘লাখ লাখ মানুষ আজ (গতকাল) এখানে হাজির হয়েছেন।

ঢেউয়ের মতো লোক আসছে। সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। সবাই তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য। বিদেশে যাঁরা বাংলাদেশি আছেন, তাঁরাও হাদির কথা জানতে চান।

হাদির স্বপ্ন পূরণ করতেই এই সমবেত হওয়া, উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘আজ (গতকাল) আমরা প্রিয় হাদির বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো, সেটা যেন আমরা পূরণ করতে পারি। সেই ওয়াদা করার জন্যই আমরা একত্র হয়েছি। এই ওয়াদা শুধু বর্তমান প্রজন্মের নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ, যেখানে যে অবস্থানেই থাকুক, এই দায়িত্ব বহন করবে।

হাদির মানবপ্রেম, মানুষের সঙ্গে তাঁর সহজ সম্পর্ক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, এসব গুণের জন্যই সবাই আজ তাঁর প্রশংসা করছে। তিনি বলেন, ‘সেটা আমরা মনেপ্রাণে গ্রহণ করছি। এটা যেন আমাদের মনে সব সময় জাগ্রত থাকে, আমরা যেন সেটা অনুসরণ করতে পারি।’

বক্তব্যে বারবার হাদির দেওয়া ‘মন্ত্র’-জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার প্রথম পঙিক্ত ‘বল বীর, উন্নত মম শির!’-এর কথা উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, ‘তুমি আমাদের এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, যা বাংলাদেশের কেউ কোনো দিন ভুলতে পারবে না। এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাজতে থাকবে। বাংলাদেশের বড় মন্ত্র হয়ে তোমার এই মন্ত্র আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে।’

ড. ইউনূস বলেন, ‘তোমার মন্ত্র ছিল বল বীর, উন্নত মম শির! এই উন্নত মম শিরের মন্ত্র বাংলাদেশের সন্তানরা জন্মলগ্ন থেকে যত দিন বেঁচে থাকবে, নিজের কাছে বলবে-বল বীর, উন্নত মম শির! আমাদের শির কখনো নত হবে না।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘যে মন্ত্র তুমি দিয়ে গেছো, দুনিয়ার সব কাজে আমরা সেটা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাঁড়াব, কারো কাছে মাথা নত করব না। যে মন্ত্র তুমি দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব।’

নির্বাচন ও রাজনীতির ক্ষেত্রেও হাদির রেখে যাওয়া শিক্ষার কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে কিভাবে নির্বাচন করতে হয়, তারও একটা প্রক্রিয়া আমাদের জানিয়ে গেছো। কিভাবে প্রচার-প্রচারণা চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে নিজের বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে মানুষের সঙ্গে বিনীতভাবে আচরণ করতে হয় -সবকিছুই তুমি শিক্ষা দিয়ে গেছো।’

এই শিক্ষাকে রাজনৈতিক জীবনে বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই শিক্ষা গ্রহণ করেছি। আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমাদের রাজনৈতিক জীবনে এটাকে নিয়ে আসতে চাই, যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘হাদি, তুমি হারিয়ে যাবে না, এই জাতি তোমাকে ভুলতে পারবে না। যুগের পর যুগ ধরে তুমি এই জাতির সঙ্গে থাকবে, তোমার মন্ত্র বারবার তোমাকে মনে করিয়ে দেবে।’
বক্তব্যের শেষে অধ্যাপক ইউনূস বলেন, ‘আজ হাদিকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। আমরা সব সময় তাঁর কথা স্মরণে রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকব।’
সূত্র : বাসস

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026