ফেরি থেকে ট্রাকসহ ৫ যান ধলেশ্বরী নদীতে, ৩ নিথর দেহ উদ্ধার

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যান পড়ে যাবার ঘটনায় ৩ জন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের ডুবুরি দল।

ঘটনার কয়েক ঘণ্টার পর হাসপাতালে একজন মারা যান বলে নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. হাসিনুজ্জামান।

নিহতরা হলেন সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল চালক মো. রফিক (৩৫) ও ভ্যানচালক স্বাধীন (২৫)।

মাসুদ রানা বাড়ি বক্তাবলী ইউনিয়নের গোপালনগরের আতাউর সরদারের ছেলে।

একমাস আগে সিঙ্গাপুর থেকে তিনি দেশে এসেছেন। আবারো সেখানে যাবার উদ্দেশে নারায়ণগঞ্জ শহরে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রশিক্ষণ শেষে ফেরার পথে নদী পার হবার সময় এ দুর্ঘটনার শিকার হন বলে পরিবারের সদস্যদের বরাতে জানান পুলিশ কর্মকর্তা হাসিনুজ্জামান।

পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে ফতুল্লার বক্তাবলী এক দুর্ঘটনায় মাঝনদীতে পড়ে যায় একটি ট্রাক ও ট্রাকটির সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যান। ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন ৩ জন।

তাদের মধ্যে রফিককে ঘটনার পরপরই উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সাইনবোর্ডে বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পথে রফিকের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সাড়ে ৪ ঘণ্টা পর নৌ পুলিশের ডুবুরি দল নিখোঁজ মাসুদ ও স্বাধীন মরদেহ উদ্ধার করে। তাদের মধ্যে মাসুদের ক্ষতবিক্ষত দেহ ফেরির পাখায় আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
ফুলের হার হাতে নিয়ে হেরে গেছি: রাখি সাওয়ান্ত Feb 07, 2026
img
মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে: তানজিয়া জামান মিথিলা Feb 07, 2026