ভেনেজুয়েলার উপকূলে তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলা উপকূল থেকে আরও একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েম নিশ্চিত করেছেন এ তথ্য। এ ঘটনাকে ‘চুরি ও জলদস্যুতা’ বলে অভিহিত করেছে ভেনেজুয়েলা সরকার।

স্থানীয় সময় শনিবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ফুটেজ পোস্ট করেন তিনি। জানান, মাদক ও সন্ত্রাসবাদের অর্থের যোগান বন্ধে, চোরাচালানের বিরুদ্ধে মার্কিন অভিযান অব্যাহত থাকবে।

নোয়েম বলেন, নিষেধাজ্ঞাভুক্ত তেলের অবৈধ পরিবহন বন্ধে যুক্তরাষ্ট্র তৎপর থাকবে। তার ভাষায়, এই তেল ‘এই অঞ্চলে মাদকসন্ত্রাসে অর্থ জোগাতে ব্যবহৃত হচ্ছে’।

এর আগে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশ ও সেখান থেকে বের হওয়া সব নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের ওপর ‘সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধ’ আরোপের নির্দেশ দেন।

ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক জলদস্যুতার গুরুতর উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছে।

পেন্টাগনের সহায়তায় ভেনেজুয়েলা থেকে রওয়ানা দেয়া জাহাজটি আটক করে মার্কিন কোস্ট গার্ডের সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, অনুমতি নিয়েই জাহাজের ভেতরে ঢুকে তল্লাশি চালায় সেনারা। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই নিয়ে ২য় বার ভেনেজুয়েলার কাছাকাছি এলাকা থেকে তেল ট্যাঙ্কার জব্দ করলো যুক্তরাষ্ট্র।

এমআর/টিকে    

Share this news on:

সর্বশেষ

img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026
img
দেশে নিপাহ ভাইরাসে প্রাণ গেল ১ নারীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা Feb 07, 2026
img
যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ: ডিএমপি Feb 07, 2026
img
যৌন হেনস্তা মামলায় ১০ দিনের রিমান্ডে ইউটিউবার শমীক Feb 07, 2026
img
১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর Feb 07, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচও বয়কট করলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো Feb 07, 2026
img
পিএসএলের সবচেয়ে দামি খেলোয়াড় সাইম আইয়ুব Feb 07, 2026
img
হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু Feb 07, 2026
img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মার্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026