সম্পদ অর্জনে ইতিহাস গড়লেন ইলন মাস্ক, অঙ্ক ছুঁয়েছে ৭৪৯ বিলিয়ন ডলারে

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক সম্পদ অর্জনে নতুন মাইলফলক স্পর্শ করেছেন। বিশ্বের শীর্ষ ধনী এই উদ্যোক্তার নিট সম্পদ ৭০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা ইতিহাসে প্রথম। 

ডেলাওয়ার সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর তার মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৪৯ বিলিয়ন ডলারে। এর মাধ্যমে তিনি বিশ্বের প্রথম ৭০০ বিলিয়ন ডলারের ধনী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। 

তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, টেসলার শেয়ারভিত্তিক পারিশ্রমিক চুক্তি পুনর্বহাল হওয়ায় ইলন মাস্কের সম্পদের পরিমাণ হঠাৎ করেই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফোর্বসের বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, ডেলাওয়ার সুপ্রিম কোর্ট এই চুক্তি কার্যকর করায় তার মোট সম্পদ বেড়ে ৭৪৯ বিলিয়ন ডলারে পৌঁছায়। এর আগে বাতিল হওয়া শেয়ার অপশনগুলোর মূল্য ছিল প্রায় ১৩৯ বিলিয়ন ডলার।

২০১৮ সালে নির্ধারিত মাস্কের পারিশ্রমিক প্যাকেজটির মূল্য একসময় ছিল ৫৬ বিলিয়ন ডলার। তবে নিম্ন আদালত সেটিকে ‘অচিন্তনীয়’ আখ্যা দিয়ে বাতিল করেছিল। চলতি সপ্তাহে ডেলাওয়ার সুপ্রিম কোর্ট সেই রায় বাতিল করে প্যাকেজটি পুনর্বহাল করে। আদালত বলেন, ২০২৪ সালের যে রায়ে এই চুক্তি বাতিল করা হয়েছিল, তা ছিল অনুচিত এবং ইলন মাস্কের প্রতি অন্যায়।

এর আগেও চলতি সপ্তাহে মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হন। তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স শিগগিরই শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারে- এমন খবরে তার সম্পদের পরিমাণ দ্রুত বাড়তে থাকে।

এর আগে গত নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা মাস্কের জন্য এক ট্রিলিয়ন ডলারের একটি আলাদা পারিশ্রমিক পরিকল্পনা অনুমোদন দেন, যা করপোরেট ইতিহাসে সর্ববৃহৎ পারিশ্রমিক প্যাকেজ হিসেবে বিবেচিত। বিনিয়োগকারীরা টেসলাকে শুধু বৈদ্যুতিক গাড়ি নির্মাতা নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সভিত্তিক শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরের মাস্কের পরিকল্পনার প্রতিও সমর্থন জানান।

ফোর্বসের তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের তুলনায় ইলন মাস্কের সম্পদ প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি।

যদিও বছরটির শুরুতে ইলন মাস্ককে কিছুটা অস্থিরতার মধ্য দিয়েও যেতে হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দেওয়া এবং পরবর্তী সময়ে বিভিন্ন বিরোধের জেরে সেখান থেকে সরে আসার ঘটনা তার জীবনে নতুন অভিজ্ঞতা যোগ করে। এরপর তিনি টেসলার উন্নয়নে পূর্ণ মনোযোগ দেন, যা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা এই প্রতিষ্ঠানের শেয়ারের ঊর্ধ্বগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কেএন/টিকে


Share this news on:

সর্বশেষ

img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026
img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026
img
বিশ্বের প্রথম ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক Feb 04, 2026
img
এবার তোমরা বিশ্রামে যাও, আমাদের একটু সুযোগ দাও: জামায়াত আমির Feb 04, 2026
img
ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ Feb 04, 2026
img
মা-বোনদের নিয়ে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান Feb 04, 2026
img
কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুললেন কপিল শর্মা? Feb 04, 2026
img
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ডায়েট আর শরীরচর্চায় নতুন রূপে অভিনেতা শঙ্কর! Feb 04, 2026
img
৫ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি Feb 04, 2026
img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026
img
‘জালেম’ মিডিয়া কর্মীর মুখোশ খুলবেন ফারিন খান! Feb 04, 2026
img
শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব Feb 04, 2026
img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026
img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026