© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বানারীপাড়ায় কেন্দ্রীয় আ. লীগ নেতা ক্যাপ্টেন মোয়াজ্জেম গ্রেপ্তার

শেয়ার করুন:
বানারীপাড়ায় কেন্দ্রীয় আ. লীগ নেতা ক্যাপ্টেন মোয়াজ্জেম গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৭ পিএম | ২১ ডিসেম্বর, ২০২৫
বরিশালের বানারীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাকপুর গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, বিশিষ্ট ব্যবসায়ী ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা। এছাড়াও তিনি বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি।

 ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দুটি জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল-২ (বানারীপাড়া- উজিরপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

বানারীপাড়া থানার ওসি মজিবর রহমান জানান, ডেভিল হ্যান্ট ফেজ-২ অপারেশনের অংশ হিসেবে যৌথভাবে অভিযান চালিয়ে এম মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে কোন থানায় কী মামলা রয়েছে, সে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।

টিজে/টিকে 

মন্তব্য করুন