হাতিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা

নোয়াখালীর হাতিয়ায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও নেতাকর্মীদের কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের চারজন।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভৈরব বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- চরকিং ইউনিয়ন কৃষকদলের সদস্য মো. সাহারাজ (৩২), যুবদলের কর্মী মো. রুবেল (৩৫), মো. মনির (৩৮) ও কবির উদ্দিন মজনু (৪৮)।

চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক্কের বারী অভিযোগ করে বলেন, গত শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে চরকিং ইউনিয়নের ব্রিজ বাজারের দক্ষিণ মাথায় একটি চায়ের দোকানে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহেরের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে কুপিয়ে আহত করে। এ ঘটনার চার দিন পর ১৭ ডিসেম্বর আমি আবু তাহেরসহ ১৩ জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় একটি মামলা করি।

তিনি আরও বলেন, শনিবার সন্ধ্যায় ওই মামলার আসামিদের গ্রেপ্তার করতে হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব উদ্দিন ভৈরব বাজারে আসেন। অভিযানের সময় আমি মামলার এজাহারভুক্ত আসামি রিয়াজকে পুলিশকে দেখিয়ে দিই। এর জের ধরে সন্ধ্যা ৭টার দিকে আবু তাহেরের নেতৃত্বে রহিম মাঝি, দিদার, বিদ্যুৎ, আবুল কালাম বাশার ও জুয়েলসহ তার অনুসারীরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা চালায়। এ সময় কৃষকদল নেতা সাহারাজকে কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং আরও তিনজনকে বেধড়ক পিটিয়ে জখম করা হয়। পাশাপাশি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার আওয়ামী লীগ নেতা আবু তাহেরের মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। যে ঘটনাকে কেন্দ্র করে মারামারি হয়েছে, সে বিষয়ে মামলাও রয়েছে। এটি রাজনৈতিক কোনো হামলা নয়।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026