‘বার্ষিক গোপনীয় প্রতিবেদন’ নিয়ে মাউশির নতুন নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) সপ্তাহ উদযাপন করতে যাচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ এসিআর সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষ্যে সব সরকারি কলেজ ও আঞ্চলিক কার্যালয়ের প্রধানদের নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম জুমে একাধিক সভার আয়োজন করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-১) নুরুল হক সিকদারের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এসিআর সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে আগে প্রকাশিত সূচি অনুযায়ী অনলাইন সভা অনুষ্ঠিত হবে। এসব সভায় সব সরকারি কলেজ ও আঞ্চলিক কার্যালয়ের প্রধানদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

সভাগুলো অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হবে। জুম মিটিং আইডি ৮৯৫২১৭৬৩৬৪৫ এবং পাসওয়ার্ড ১২৩৪। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময় অনুযায়ী জুমে সংযুক্ত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশর নির্দেশনা অনুযায়ী, ঢাকা অঞ্চলের জন্য সভা অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর সকাল ১০টায়। চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের সভা হবে ২৮ ডিসেম্বর সকাল ১০টায় এবং রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের সভা একইদিন দুপুর ১২টায়।

এ ছাড়া খুলনা ও বরিশাল অঞ্চলের সভা অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর সকাল ১০টায়। সিলেট ও রংপুর অঞ্চলের জন্য সভা নির্ধারিত রয়েছে একইদিন দুপুর ১২টায়।

চিঠিতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রধানকে নিজ নিজ অঞ্চলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ আলোচনা সভায় অংশ নিতে অনুরোধও করা হয়েছে।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026