লালমনিরহাটে অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২১শে ডিসেম্বর) বিকেলে দুই দেশের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের বৈঠক শেষে তাকে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা ডাঙ্গারপাড়া সীমান্তে একটি গরু চোরাচালানকারী দলকে ধাওয়া করতে গিয়ে ঘন কুয়াশায় পথ হারিয়ে ফেলেন বিএসএফ ১৪৭ ব্যাটালিয়নের অর্জুনবাড়ি ক্যাম্পের সদস্য বেদ প্রকাশ। তিনি বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করলে বিজিবি তাকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করে।

এ ঘটনার পর রবিবার দুপুরে তিন বিঘা করিডোর এলাকায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন এবং বিএসএফের পক্ষে ১৭৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বিজয় প্রকাশ শুকলা।

বৈঠকে বিএসএফ কর্মকর্তা অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ভুলের পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করেন। এর প্রেক্ষিতে বিজিবি আটক সদস্যকে তার অস্ত্রসহ ফেরত দেয়।

এছাড়াও, বৈঠকে বিজিবি অধিনায়ক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি না চালিয়ে আটকের আহ্বান জানান, যার সাথে বিএসএফ একমত পোষণ করে। শীত মৌসুমে সীমান্তে চোরাচালান রোধে উভয় পক্ষ টহল জোরদার করার বিষয়েও সম্মত হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026