একই সিনেমার পরিচালনা, প্রযোজনা ও অভিনয়ে কেট উইন্সলেট

কেট উইন্সলেট তিন যুগের ক্যারিয়ারে অসংখ্য আইকনিক সিনেমায় অভিনয় করে হয়ে ওঠেন হলিউডের সফল অভিনেত্রী। তবে এবার নতুন পরিচয়ে দেখা যাবে কেট উইন্সলেটকে। প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করছেন তিনি।

কেট পরিচালিত প্রথম সিনেমার নাম ‘গুডবাই জুন’। শুধু তাই নয় এই সিনেমায় তিনি একইসাথে অভিনয়, প্রযোজনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন। ছবিটির চিত্রনাট্য লিখেছেন তার ছেলে জো অ্যান্ডার্স।

নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘গুডবাই জুন’ নিয়ে নানা অভিজ্ঞতার কথা জানিয়েছেন কেট উইন্সলেট। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই ছবিতে একসঙ্গে অভিনয়, প্রযোজনা ও পরিচালনার দায়িত্ব সামলানো তার জন্য সহজ ছিল না।’

ছবিটির শুরুতে কেট উইন্সলেটের পরিকল্পনা ছিল শুধু অভিনয় ও প্রযোজক হিসেবে যুক্ত থাকার। কিন্তু পরে যখন তাকে পরিচালনার প্রস্তাব দেয়া হয় তখন তার কাছে মনে হয় তিনি এতগুলো দায়িত্ব একসাথে সামলাতে পারবেন না।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি একসঙ্গে অনেক কাজ করতে পারি। কিন্তু সিনেমায় তিন ধরনের ভূমিকায় কাজ করা আমার জন্য বেশি হয়ে যাচ্ছিল। পরে আমি নিজের চরিত্রের জন্য অন্য অভিনেত্রী খুঁজতে থাকলাম। এমন কয়েকজনের নামও বের করলাম যারা ওই চরিত্রে দারুণ মানিয়ে যেতেন। কিন্তু তখন নেটফ্লিক্স স্পষ্টভাবে আপত্তি জানায়।‘

‘তখন আমার ও মনে হল সিনেমাতে এত অসাধারণ অভিনেতাদের সাথে কাজ করার সুযোগ আমি কীভাবে ছাড়তে পারি।’

ছবিটি নিয়ে অভিজ্ঞতার কথা জানিয়ে কেট বলেন, ‘ছবিটা বাস্তব করে তুলতে আমাদের সত্যিই একটি পরিবারের মতো হয়ে উঠতে হয়েছিল। শুধু কাজ করে বাড়ি ফিরে যাওয়ার সুযোগ ছিল না।’

ছবির গল্প চার ভাইবোন ও তাদের বাবাকে ঘিরে। যারা মায়ের গুরুতর অসুস্থতার সময় নিজেদের পারিবারিক সম্পর্ক ও আবেগের টানাপোড়েনের মুখোমুখি হয়।

কেট উইন্সলেট ছাড়াও ছবিতে অভিনয় করেছেন হেলেন মিরেন, টনি কোলেট, জনি ফ্লিন, আন্দ্রেয়া রাইজবরো ও টিমোথি স্পল সহ একঝাঁক তারকা।

বর্তমানে নির্বাচিত কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘গুডবাই জুন’। প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর আগামী ২৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।

আইআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026