ইচ্ছাকৃত কনসার্ট বাতিলের অভিযোগ, শিরোনামহীনের প্রতিক্রিয়া

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের পারফর্ম করার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা বাতিল হয়। শনিবার (২০ ডিসেম্বর) রাতে নিরাপত্তাজনিত কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ঘটনার পর সমাবর্তনে উপস্থিত অতিথিদের একাংশের অভিযোগ- ব্যান্ড শিরোনামহীন নাকি ইচ্ছাকৃতভাবেই কনসার্টে অংশ নেয়নি।

অভিযোগটি ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তির প্রেক্ষিতে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল ব্যান্ডটি।

রোববার (২১ ডিসেম্বর) ব্যান্ডটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে পারফর্ম করার জন্য তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিল। এমনকি আয়োজকদের কাছ থেকে সম্মানীর ৩০ শতাংশ অগ্রিমও গ্রহণ করা হয়েছিল।

বিবৃতিতে শিরোনামহীন জানায়, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে আমাদের জানানো হয় যে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।
সে কারণেই কনভোকেশনের দ্বিতীয় অংশ- সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠান হওয়ায় নিয়মের ব্যতিক্রম করে পূর্ণ সম্মানী পরিশোধ না হওয়া সত্ত্বেও তারা পারফর্ম করতে সম্মত ছিল। এমনকি একই দিনে অনুষ্ঠিতব্য স্টেট ইউনিভার্সিটির কনভোকেশন কনসার্ট বাতিল করেও রাজশাহীতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল শিরোনামহীন।

উল্লেখ্য, স্টেট ইউনিভার্সিটির অনুষ্ঠানটি রাষ্ট্রীয় শোক দিবসের কারণে ২০ থেকে ২১ ডিসেম্বর পুনর্নির্ধারিত হয়েছিল।

বিবৃতির শেষাংশে শিরোনামহীন জানায়, কনসার্টটি শেষ পর্যন্ত বাতিল হওয়ায় আগত অতিথিদের মতো আমরাও দুঃখ পেয়েছি এবং আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে অতিথিদের একাংশের যে ধারণা শিরোনামহীন ইচ্ছাকৃতভাবে এই কনসার্ট বাতিল করেছে, তা সম্পূর্ণ সত্য নয়।

উল্লেখ্য, শিরোনামহীনের পাশাপাশি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শীর পারফর্ম করার কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে পুরো সাংস্কৃতিক আয়োজনই বাতিল করা হয়েছে।

আইআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026