© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শেয়ার করুন:
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৯ এএম | ২২ ডিসেম্বর, ২০২৫
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে নৌপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা দেখা দিয়েছে। নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝ নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।

এমআর/টিকে 

মন্তব্য করুন