© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শরীয়তপুর ও চাঁদপুর নৌরুটে সাড়ে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

শেয়ার করুন:
শরীয়তপুর ও চাঁদপুর নৌরুটে সাড়ে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৯ এএম | ২২ ডিসেম্বর, ২০২৫
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক করে দেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন দেশের একটি গণমাধ্যমকে বলেন, রোববার মধ্যরাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পরে ঘন কুয়াশা কেটে গেলে সকাল ৯টা ১০ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৪টি ফেরি চলাচল করছে।

এমআর/টিকে 

মন্তব্য করুন