র‍্যাঞ্চো-রাজু-ফারহানের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন ‘ইডিয়ট’

বন্ধুত্ব, জীবনদর্শন আর পড়াশোনার চাপ এই তিনের মেলবন্ধনে যে সিনেমা একসময় গোটা প্রজন্মকে নাড়িয়ে দিয়েছিল, সেই ‘থ্রি ইডিয়টস’ আজও দর্শকের মনে দাগ কেটে আছে। সিনেমাটি মুক্তির এত বছর পরও কেন যেন বারবার ফিরে আসে র‍্যাঞ্চো, রাজু আর ফারহানের গল্প। আর সেই ভালোবাসার জায়গা থেকেই দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল, এই কালজয়ী ছবির সিক্যুয়েল আসতে পারে। এবার সেই জল্পনাই নতুন মোড় নিল।

কারণ শোনা যাচ্ছে, ‘থ্রি ইডিয়টস’-এর পরবর্তী কিস্তির নাম হতে যাচ্ছে ‘ফোর ইডিয়টস’। পিঙ্কভিলা জানিয়েছে, সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। শুধু তাই নয়, গল্পের পরিসর আরও বড় করতে মূল তিন বন্ধুর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আরেকটি নতুন চরিত্র চতুর্থ ‘ইডিয়ট’। সিনেমার নামের মতোই এবার র‍্যাঞ্চো, রাজু ও ফারহানের দলে যোগ হবে নতুন এক বন্ধু।

তবে সেই চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত নয়। তবে গুঞ্জন ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জল্পনা। অনেক দর্শকই মনে করছেন, এই চরিত্রে রণবীর কাপুরকে দেখা গেলে দারুণ মানাবে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।



সিক্যুয়েলটিতে আগের মতোই নিজেদের পুরনো চরিত্রে ফিরছেন আমির খান, আর মাধবন ও শারমান জোশি এমনটাই জানা গেছে। নির্মাতা সূত্রের দাবি, গল্পকে আরও বিস্তৃত ও গভীর করতেই নতুন চরিত্রের সংযোজন।

এদিকে ২০০৯ সালে মুক্তি পাওয়া মূল সিনেমার অন্যান্য চরিত্রদেরও আবার পর্দায় ফেরার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কারিনা কাপুর খান তার আগের চরিত্রে ফিরবেন এমন আশা করছেন দর্শকেরা। নির্মাতারা জানিয়েছেন, এটি শুধুই নামের পরিবর্তনে নতুন কিস্তি নয়; বরং যেখানে প্রথম সিনেমার গল্প শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই আরও শক্তভাবে শুরু হবে নতুন গল্পের যাত্রা।

সব মিলিয়ে বলা যায়, যদি সত্যিই ‘ফোর ইডিয়টস’ বাস্তবায়িত হয়, তাহলে আবারও বড় পর্দায় ফিরতে পারে বন্ধুত্ব, স্বপ্ন আর জীবনকে নতুনভাবে দেখার এক আবেগঘন গল্প যার অপেক্ষায় রয়েছেন দর্শক।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026