আরশের সঙ্গে কাজ করতে চাই : তাসনুভা তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা ও অভিনেতা আরশ খানের মধ্যকার ব্যক্তিগত ও পেশাগত দ্বন্দ্বের খবর শোবিজ অঙ্গনে কারো অজানা নয়। তবে সব তিক্ততা ভুলে আবারও একসঙ্গে পর্দায় ফেরার ইঙ্গিত দিলেন তিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, আরশের সঙ্গে তার যে মনোমালিন্য ছিল, তার অবসান ঘটেছে।

সাক্ষাৎকারে তিশা বলেন, ‘আমি দেশের যেখানেই যাই না কেন, সবাই আরশের কথা জিজ্ঞেস করে। বর্তমানে আমি কামারপাড়ায় শুটিং করছি, তবে আরশ কোথায় শুটিং করছে তা আমার জানা নেই। আমি স্পষ্ট করে বলতে চাই, আরশের সাথে আমার যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব ছিল, সেটার অবসান ঘটে গেছে। এখন আমি তার সঙ্গে আবারও কাজ করতে চাই।’

ভবিষ্যতে আরশ খানের সাথে স্ক্রিন শেয়ার করা প্রসঙ্গে তিশার ভাষ্য, ‘যদি কোনো পরিচালক ভালো গল্প নিয়ে আসেন এবং আমাদের দুজনের শিডিউল মিলে যায়, তবে অবশ্যই আমি আরশের সাথে কাজ করতে চাইব। আমার দিক থেকে আর কোনো বাধা নেই।’



বিদায়ী বছর নিয়ে এই অভিনেত্রী কিছুটা মিশ্র অনুভূতির কথা জানান। ২০২৫ সালটি তার কাছে অনেকটা টিকে থাকার বছর ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘২০২৫ সালটা আমার জন্য কোনোমতে বেঁচে ফেরা বা সারভাইভ করার মতোই ছিল।’

শেষে বলেন, ‘ইনশাআল্লাহ, ২০২৬ সালকে নতুনভাবে, নতুন উদ্যমে এবং পজিটিভ ও ফ্রেশ মাইন্ড নিয়ে শুরু করতে চাই। নতুন বছর যেন আমার জন্য ভালো কিছু বয়ে আনে, সেজন্য সবার কাছে দোয়া চাই।’

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026