বিবাহিত হিরো ও হিরোইনের সিনেমায় আবেদন থাকে না : শাকিল খান

বিবাহিত নায়ক-নায়িকার সিনেমায় দর্শকের আগ্রহ তুলনামূলকভাবে কমে যায় এমনই মন্তব্য করলেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান। সম্প্রতি একটি অনুষ্ঠানে ঢালিউডের বর্তমান বাস্তবতা, তারকাদের অবস্থান এবং দর্শকের রুচি নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি।

আলোচনার একপর্যায়ে শাকিল খান বলেন, একসময় বিয়ে করলেই নায়ক-নায়িকাদের ক্যারিয়ার প্রায় থেমে যেত। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণায় বদল এসেছে।

উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন শাকিব খানের নাম।

তাঁর মতে, বিয়ে করেও শাকিব খান আজও শীর্ষে এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী উদাহরণ।

তবে এই একটি উদাহরণ দিয়েই পুরো বিষয়টিকে সাধারণীকরণ করতে নারাজ শাকিল খান। তিনি সোজাশাপটা প্রশ্ন তোলেন,
‘অনন্ত জলিল ও বর্ষার সিনেমা কি চলছে? শাকিব-বুবলির সিনেমা কি সত্যিকার অর্থে চলছে? বুবলির কিছু সিনেমা চললেও অপু বিশ্বাসের সিনেমা তো চলছে না।



শেষ পর্যন্ত একমাত্র শাকিব খানের সিনেমাই নিয়মিতভাবে চলছে।”

এই বক্তব্যের মাধ্যমে শাকিল খানের মূল বক্তব্য স্পষ্ট বিবাহিত তারকাদের ক্ষেত্রে দর্শকের আগ্রহ ধীরে ধীরে সীমিত হয়ে আসে।

তাঁর মতে, ব্যতিক্রম থাকলেও সামগ্রিকভাবে বিবাহিত হিরো-হিরোইনের সিনেমায় আগের মতো আবেদন থাকে না।

এ প্রসঙ্গে নিজের যুক্তি ব্যাখ্যা করতে গিয়ে শাকিল খান বলেন, ‘সিনেমা একটি স্বপ্নের জগৎ।

দর্শক হলে বসে বাস্তবতা ভুলে যায়। প্রেমের দৃশ্যে হারিয়ে যায়, হিরো-হিরোইনের কষ্টে চোখ ভিজে ওঠে। এই আবেগই সিনেমার প্রাণ। হিরো-হিরোইন যখন অবিবাহিত থাকেন, তখন দর্শকের কল্পনায় তাঁদের প্রতি আকর্ষণ অনেক বেশি থাকে। কিন্তু বাস্তব জীবনে তাঁদের বিয়ে হয়ে গেলে সেই মোহটা অনেকটাই কমে যায়-এটাই বাস্তবতা।

শাকিল খানের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই ঢালিউডে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026