'অ্যানিম্যালকে' পেছনে ফেলে ইতিহাসে 'ধুরন্ধর'

রণবীর কাপুরের বহুল আলোচিত ছবি ‘অ্যানিম্যাল’-কে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়ল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলে এবার সর্বকালের সেরা ১০ ভারতীয় সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে ছবিটি তালিকায় অবস্থান ১০ নম্বরে।

বক্স অফিসে দুরন্ত গতি ধরে রেখেছে ‘ধুরন্ধর’। তৃতীয় রবিবার ছবিটি প্রাথমিক হিসেবে ৩৮.৫০ কোটি রুপি ব্যবসা করেছে।

সব মিলিয়ে ভারতের বাজারে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৫৫৫.৭৫ কোটি রুপি। এই সাফল্যের সঙ্গে সঙ্গে ছবিটি ছাপিয়ে গেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’, যা আগে শীর্ষ ১০ তালিকার দশ নম্বরে ছিল।



সর্বকালের শীর্ষ ১০ ভারতীয় সিনেমা (ভারতীয় বক্স অফিস)

পুষ্পা: দ্য রুল পার্ট ২ – ১২৩৪.১ কোটি

বাহুবলী ২ – ১০৩০ কোটি

কেজিএফ: চ্যাপ্টার ২ – ৮৫৯.৭ কোটি

আরআরআর – ৭৮২.২ কোটি

কল্কি ২৮৯৮ এডি – ৬৪৬.৩১ কোটি

জওয়ান – ৬৪০.২৫ কোটি

কান্তারা: চ্যাপ্টার ১ – ৬৩৩.৪২ কোটি

ছাবা – ৬০১.৫৪ কোটি

স্ত্রী ২ – ৫৯৭.৯৯ কোটি

ধুরন্ধর – ৫৫৫.৭৫ কোটি

এই তালিকায় চলতি বছরের তিনটি ছবি জায়গা করে নিয়েছে কান্তারা: চ্যাপ্টার ১, ছাবা ও ধুরন্ধর।

এদিকে ‘অ্যানিম্যাল’-এর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজেও ‘ধুরন্ধর’-এর ঢালাও প্রশংসা করেছেন।

সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “ধুরন্ধর এমন এক মানুষের গল্প বলে, যে খুব বেশি কথা বলতে পছন্দ করে না। শিরোনামটিও ছবির সঙ্গে দারুণ মানানসই। সংগীত, অভিনয়, চিত্রনাট্য ও পরিচালনা সবই শীর্ষস্থানীয়। অক্ষয় খান্না স্যার এবং রণবীর সিং অসাধারণ কাজ করেছেন।

উল্লেখ্য, ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’-এ অভিনয় করেছেন রণবীর সিং, অক্ষয় খান্না, আর মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল ও সারা অর্জুন। ছবিটির এই দুর্দান্ত সাফল্যের রেশ কাটতে না কাটতেই নির্মাতারা ঘোষণা করেছেন আগামী বছরের মার্চে মুক্তি পাবে ‘ধুরন্ধর’-এর সিক্যুয়াল।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026
img
পাক-ভারত ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অনুরোধে সিদ্ধান্ত বদলাতে পারে পিসিবি Feb 07, 2026
img
ফাইনালে ভারতের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ Feb 07, 2026