কোন কারণে 'ধুরন্ধর' থেকে তামান্নাকে সরানো হয়?

আইটেম গান মানেই এখন তামান্না ভাটিয়া। দক্ষিণী ছবিতেই শুধু নয়, হিন্দি ছবিতেও দারুণ প্রভাব ফেলে অভিনেত্রীর শরীরী হিল্লোল। তবে সদ্য মুক্তি পাওয়া 'ধুরন্ধর'-এর আইটেম গানে দেখা মেলেনি তামান্নার। সেই জন্য অনেক অনুরাগীর মনেই প্রশ্ন জেগেছিল।

এক্ষেত্রে বলে রাখা ভালো বক্স অফিসে রীতিমতো তান্ডব চালাচ্ছে আদিত্য ধর পরিচালিত ছবি ‘ধুরন্ধর’। রণবীর সিং অভিনীত এই স্পাই-থ্রিলারটি একের পর এক রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে।

তবে ছবিটির আকাশচুম্বী সাফল্যের মাঝেই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, ছবির জনপ্রিয় গান ‘শারারাত’-এর জন্য দক্ষিণি সুন্দরী তামান্না ভাটিয়াকেই পছন্দ করেছিলেন কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি।

কিন্তু পরিচালক আদিত্য ধর সটান না করে দেন তামান্নাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় গাঙ্গুলি নিজেই এই গোপন কথাটি ফাঁস করেছেন। তিনি জানান, ‘শারারাত’ গানটির কথা যখন মাথায় আসে, তখন তামান্নাই ছিলেন তাঁর প্রথম পছন্দ। তামান্নার নাচ এবং গ্ল্যামার গানটিকে অন্য মাত্রায় নিয়ে যেত পারত বলেই বিজয় মনে করেছিলেন।

কিন্তু আদিত্য ধর ছিলেন নাছোড়বান্দা। কেন তিনি তামান্নাকে নিতে চাননি? ফাঁস হলো আসল কারণ।



বিজয়ের কথায়, আদিত্য চেয়েছিলেন গানটি যেন ছবির গল্পের অংশ হয়, কোনও বিচ্ছিন্ন ‘আইটেম সঙ’ না হয়ে দাঁড়ায়। পরিচালকের ভয় ছিল, তামান্নার মতো কোনও বড় তারকাকে নিলে দর্শকের নজর মূল কাহিনী থেকে সরে গিয়ে শুধুমাত্র তাঁর ওপর আটকে যাবে। আদিত্য চেয়েছিলেন গানের মাধ্যমেও যেন গল্পের রেশ বজায় থাকে।

এই কারণেই একক পারফরম্যান্সের বদলে আয়েশা খান এবং ক্রিস্টাল ডি'সুজাকে দিয়ে দ্বৈত পারফরম্যান্স করানো হয়। যাতে কোনও নির্দিষ্ট একজনের 'অরা' ছবির গতিকে ছাপিয়ে না যায়।

এদিকে ‘ধুরন্ধর’-এর জয়যাত্রা ক্রমে বেড়েই চলেছে। হলিউডের ব্লকবাস্টার ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পাওয়া সত্ত্বেও প্রেক্ষাগৃহে দাপট বজায় রেখেছে এই ছবি। মাত্র ১৬ দিনে ভারতের বাজারে ৫০০ কোটির ক্লাবে ঢুকে ইতিহাস গড়েছে 'ধুরন্ধর'। হিন্দি ছবির ইতিহাসে ‘জওয়ান’-কেও টপকে দ্রুততম ৫০০ কোটি ছোঁয়ার রেকর্ড এখন রণবীর সিংয়ের পকেটে। ১৭ দিনে ছবির আয় এখন ৫৫০ কোটি।

উল্লেখ্য, ছবিতে এক ভারতীয় গুপ্তচরের করাচি অভিযানের গল্প তুলে ধরা হয়েছে। রণবীর সিং ছাড়াও অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত এবং আর মাধবনের মতো দাপুটে অভিনেতারা এই ছবিতে কাজ করেছেন। তবে তামান্নাকে বাদ দেওয়ার এই সিদ্ধান্ত যে শেষ পর্যন্ত ছবির গুণগত মান রক্ষা করেছে, তা এখন বক্স অফিসের রিপোর্টই বলে দিচ্ছে।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026
img
পাক-ভারত ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অনুরোধে সিদ্ধান্ত বদলাতে পারে পিসিবি Feb 07, 2026
img
ফাইনালে ভারতের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ Feb 07, 2026