দেশে ওয়ারফেজের লিগ্যাসি কনসার্ট ট্যুর স্থগিত

সংগীতে চল্লিশ বছরের পথচলায় কিছুদিন ধরে বিদেশের মাটিতে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছিল ব্যান্ড ‘ওয়ারফেজ’। কয়েকটি দেশ ঘুরে দলটির ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’ নিয়ে এবার যাওয়ার কথা ছিল দেশের নানা প্রান্তে। তবে কনসার্ট করার জন্য অনুমতি না পাওয়ায় হঠাৎ এই সফর স্থগিতের ঘোষণা দিয়েছে ওয়ারফেজ।

তাতে দলটি লিখেছে, ‘ওয়ারফেজের ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর ইতোমধ্যে সফলভাবে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে, ২০২৫ সালের শুরুত অস্ট্রেলিয়ায় এবং সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কানাডায় অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের অক্টোবরের শেষ দিক থেকে বাংলাদেশে জেলায় জেলায় এই ট্যুর আয়োজন করার প্রস্তুতি চলছিল।’

দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় কনসার্ট আয়োজন যাচ্ছে জানিয়ে ওয়ারফেজ লিখেছে, ‘আমরা কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেছিলাম। পাশাপাশি জানুয়ারি মাসে একটি গালা কনসার্ট আয়োজনের প্রস্তুতিও চলছিল। এ লক্ষ্যে আমরা বিভিন্ন শিল্পীর সঙ্গে আলোচনা করেছি এবং তারাও পারফর্ম করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। স্পন্সররাও যথেষ্ট আগ্রহী ছিলেন। কিন্তু দুঃখজনকভাবে, গত কয়েক মাস ধরে দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় আমরা এই লিগ্যাসি কনসার্ট ট্যুর আয়োজন করতে পারিনি।’

দলটি জানায়, ‘প্রয়োজনীয় অনুমতি পাওয়া যাচ্ছে না এবং অনেক ক্ষেত্রেই শেষ মুহূর্তে কনসার্ট স্থগিত বা বাতিল হয়ে যাচ্ছে, যেটিতে শিল্পী এবং সংগঠকরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন; যা আপনারাও ইতোমধ্যে লক্ষ্য করেছেন। এই বাস্তবতা এবং সামগ্রিক ঝুঁকি বিবেচনায় নিয়ে আমরা মনে করছি, এই মুহূর্তে লিগ্যাসি কনসার্ট ট্যুর ও গালা কনসার্ট আয়োজন করা সম্ভব বা যুক্তিযুক্ত নয়।’

স্থগিত হওয়া কনসার্ট আগামী বছরের শেষের দিকে করার ঘোষণা দিয়েছে ওয়ারফেজ।

ওয়ারফেজের দলনেতা শেখ মনিরুল আলম টিপু গ্লিটজকে বলেন, ‘কমার্শিয়াল কনসার্ট আয়োজনের পর শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়, যেটা অনেকটা খরচের বিষয় থাকে, ক্ষতির মুখে পড়তে হয়। আমরা এখন এই রিস্কটা নিচ্ছি না। আমরা প্রাইভেট কনসার্টগুলো করছি, কলেজ, বিশ্ববিদ্যালয় পূর্ণমিলনী কনসার্ট, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আয়োজিত কনসার্ট আমরা করছি।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026