ভারতী

যতক্ষণ পর্যন্ত আমাদের কোলে মেয়ে না আসে, আমরা চেষ্টা চালিয়ে যাব

অক্টোবরে নতুন অতিথি আসার সুখবর দিয়েছিলেন কৌতুকশিল্পী ভারতী সিংহ এবং হর্ষ লিম্বাচিয়া। ডিসেম্বরেই দ্বিতীয় সন্তানের জন্ম দেন ভারতী। আশা ছিল মেয়ে হবে। দ্বিতীয় বারেও পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। তাতেও খুশি তাঁরা। কিন্তু জানেন কি দ্বিতীয় সন্তান হওয়ার পরেই কী বলেছিলেন ভারতী?

সেই মুহূর্তই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন কৌতুকশিল্পী। ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরেই ভারতীকে তাঁর চিকিৎসক জিজ্ঞেস করেছিলেন, ‘ফ্যালোপিয়ান টিউব’ কি সেলাই করে দেবেন? স্বামী হর্ষের মত থাকলেও সেই অস্ত্রোপচার করাতে চাননি ভারতী।



ভারতী বলেন, “হর্ষকে অপারেশন থিয়েটারেই বলেছিলাম, ও কী করে ভুলে গেল আমাদের পরিকল্পনা! যতক্ষণ না মেয়ে হচ্ছে, তার আগে এই অস্ত্রোপচার আমি করাব না। আমার কোনও অসুবিধা নেই।” তাই সেই অস্ত্রোপচার করাননি ভারতী।

হর্ষ ও ভারতীর বিয়ে হয় ২০১৭ সালে। তাঁদের প্রথম পুত্রসন্তান লক্ষ্যের জন্ম হয় ২০২২ সালে। ছেলের বয়স তিন বছর হতেই দ্বিতীয় বার মা হলেন তিনি। অন্ত্বঃসত্ত্বা অবস্থায় এক সাক্ষাৎকারে ভারতী বলেছিলেন, “আমাদের দ্বিতীয় সন্তান যদি ছেলে হয়, তা হলে ফের চেষ্টা করব। হর্ষের মেয়ে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের কোলে মেয়ে না আসে, কিংবা আমি মরে না যাই, আমরা চেষ্টা চালিয়ে যাব।’’ কথাটা খানিক রসিকতার ছলে বললেও ভারতী জানান, তাঁর নিজেরও কন্যাসন্তানের ইচ্ছে রয়েছে। তাই দু’জনে মিলে তৃতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করে রেখেছেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
রাতের অন্ধকারে জিয়াগঞ্জে ‘বেআইনি’ কাজ অরিজিৎ-আমিরের! বিতর্ক তুঙ্গে Feb 07, 2026
img
এপস্টেইনের সাবেক প্রেমিকার মেইল ফাঁস, কী লিখেছিলেন ট্রাম্পের স্ত্রী? Feb 07, 2026
img
সালমানের বান্ধবীর সঙ্গে অরিজিতের নতুন গান, দ্বন্দ্বের অবসান নিয়ে গুঞ্জন Feb 07, 2026
img
কেউ প্রবাসে গিয়ে মারা গেলে পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: জামায়াত আমির Feb 07, 2026
img

কারা অধিদপ্তর

মাথা ঘুরে পড়ে যান বাথরুমে, হাসপাতালে প্রাণ গেল রমেশ চন্দ্র সেনের Feb 07, 2026
img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026
img
মৃত্যুর ৭ বছর পর প্রকাশ হচ্ছে সুবীর নন্দীর নতুন গান Feb 07, 2026
img
জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব Feb 07, 2026
img
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জমজমাট ওটিটি, আসছে বহুভাষার নতুন সিনেমা ও সিরিজ Feb 07, 2026
img
জাতিসংঘের বকেয়া মেটাতে শীঘ্রই প্রথম কিস্তি দেবে যুক্তরাষ্ট্র Feb 07, 2026
img
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান Feb 07, 2026
img
ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম Feb 07, 2026
img
গুগল কী সত্যিই আপনার কথা রেকর্ড করছে? Feb 07, 2026
img
বিশ্বকাপের আনন্দ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো : জামায়াত আমির Feb 07, 2026
img
যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সব বলব: বুবলী Feb 07, 2026
img
আমার ভাই বাংলাদেশের এমন চিত্র দেখলে হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না: জামায়াত আমির Feb 07, 2026
img
আওয়ামী লীগ স্টাইলে ভোটের মাঠে উসকানি দিচ্ছে জামায়াত-শিবির: ব্যারিস্টার খোকন Feb 07, 2026
img
ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Feb 07, 2026
img
নীলফামারীর জনসভায় পৌঁছেছেন তারেক রহমান Feb 07, 2026
img
ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, দিল্লির বড় বার্তা Feb 07, 2026