প্রিয়াঙ্কার জন্যই রাজামৌলীর ‘বারাণসী’ ছবির বাজেট বেড়ে ১৩০০ কোটি!

ছবিতে অভিনেত্রীর পারিশ্রমিক নিয়ে দীর্ঘদিন নানা রকমের জল্পনা চলেছিল। শোনা গিয়েছিল, বেশ বড় অঙ্কের পারিশ্রমিক চেয়েছিলেন ‘দেশি গার্ল’।

এসএস রাজামৌলীর ছবি ‘বারাণসী’-তে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিতে অভিনেত্রীর পারিশ্রমিক নিয়ে অনেকদিন ধরে নানা রকমের জল্পনা চলেছিল। শোনা গিয়েছিল, বেশ বড় অঙ্কের পারিশ্রমিক চেয়েছিলেন ‘দেশি গার্ল’। তাঁর পারিশ্রমিকের জন্যই কি গোটা ছবির বাজেট প্রায় ১৩০০ কোটি টাকা ছুঁয়েছে? এ বার এই প্রশ্ন তুললেন কপিল শর্মা।

কৌতুকশিল্পীর অনুষ্ঠানে সম্প্রতি অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন প্রিয়ঙ্কা। অভিনেত্রী ছোটখাটো কিছু করতে চান না। যা করবেন, তা ‘লার্জার দ্যান লাইফ’ হবে। প্রিয়ঙ্কার সামনেই এমন মন্তব্য করেন কপিল। এর পরেই কৌতুকশিল্পী খোঁচা দিয়ে বলেন, “এখন তো উনি রাজামৌলীর সঙ্গে কাজ করছেন। আমরা সকলেই ওঁর ছবির বাজেট সম্পর্কে অবহিত। কিন্তু আমি শুনেছি, প্রিয়াঙ্কা এই ছবিতে রয়েছেন বলেই ছবির বাজেট বেড়ে হয়েছে ১৩০০ কোটি টাকা।”

টাকার অঙ্ক শুনে অবাক হন অনুষ্ঠানে উপস্থিত দর্শক। এই মন্তব্য শুনে হাসতে হাসতে প্রিয়ঙ্কাও সম্মতি জানান। তখন কপিল ফের প্রশ্ন করেন, “কিন্তু এই ১৩০০ কোটি টাকা কি শুধুই ছবি নির্মাণে খরচ হবে? না কি বারাণসীর মানুষকে চাকরিও দেওয়া হবে?” তার পর খানিক নিশ্চিত হয়েই তিনি প্রিয়ঙ্কাকে বলেন, “আমি কিন্তু শুনেছিলাম, ছবির বাজেট প্রথমে এতটা ছিল না। আপনি যোগ দেওয়ার পরেই তা বৃদ্ধি পেয়েছে।” প্রিয়ঙ্কা এই শুনে একটু থতমত খেয়ে যান।

উল্লেখ্য, বিভিন্ন জায়গায় শোনা গিয়েছে, এই ছবিতে অভিনয় করতে নাকি ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই ছবির শুটিং শুরু হয়েছিল। ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই সাড়া ফেলেছে।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026