© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুনামগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
সুনামগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৯ এএম | ২৩ ডিসেম্বর, ২০২৫
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ডেভিল হান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নওয়াব আলীকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের খালিশাকান্দা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নওয়াব আলী ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন জানান, ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃত নওয়াব আলীকে সোমবার বিকেলে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইউটি/টিএ


মন্তব্য করুন