© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হিলিতে কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ৪০ টাকা

শেয়ার করুন:
হিলিতে কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ৪০ টাকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৫ পিএম | ২৩ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুরের হিলি বাজারে ভারত থেকে আমদানি হওয়া পেঁয়াজের পরিমাণ বেড়ে যাওয়ায় কেজিপ্রতি দাম প্রায় ৪০ টাকা কমেছে। এখন পাইকারি বাজারে ৭৫ টাকার পেঁয়াজ প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে হিলি পেঁয়াজ বাজার ঘুরে জানা গেছে, চার দিনের ব্যবধানে দাম কেজিপ্রতি ৪০ টাকা কমেছে। দাম কমায় সাধারণ ক্রেতা-বিক্রেতারা খুশি হয়েছেন।

গত শনিবার ভারত থেকে আমদানি করা পেঁয়াজ পাইকারি বাজারে ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হয়েছিল। এখন তা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে পেঁয়াজের দাম ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে নেমেছে। এদিকে দেশি মুড়ি পেঁয়াজের দামও কমে ৫৫ টাকা কেজিতে নেমেছে, যা চার দিন আগে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হতো। হঠাৎ দাম কমে যাওয়ায় সাধারণ নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

হিলি বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানান, “চলতি মাসের ৭ তারিখ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি হচ্ছে। পর্যাপ্ত আমদানি হওয়ায় দামও কমেছে। প্রকারভেদে ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকায় পাইকারি বিক্রি করছি। আশা করি আমদানি স্বাভাবিক থাকলে দাম আরও কমে যাবে।”

আইকে/টিএ

মন্তব্য করুন