বহু বছর পর ফের সামনে এলো শেফালি-হর্ষের বিচ্ছেদের গল্প

প্রায় ছ’বছরের দাম্পত্যের পর পথ আলাদা হয়েছিল তাঁদের দু’জনের। তাঁরা অভিনেত্রী শেফালি শাহ ও হর্ষ ছায়া। ২০০০ সালে যখন তাঁদের বিবাহবিচ্ছেদ হয় তখন তা নিয়ে তুমুল চর্চা হয়েছিল। হর্ষের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন শেফালি। দীর্ঘ বছর পর এই নিয়ে জল্পনা উসকে দিয়েছে হর্ষের একটি পোস্ট। নাম না করেই সম্প্রতি একটি পোস্ট করেন হর্ষ।

যা দেখে বোঝা গিয়েছে এই পোস্টে তিনি প্রাক্তন স্ত্রীয়ের কথাই বলতে চেয়েছেন। যদিও সেই পোস্টের অস্তিত্ব পরে আর পাওয়া যায়নি। তবে পোস্ট মুছে ফেললেও তার স্ক্রিনশট হাতে হাতে ঘুরছে। ঠিক কী হয়েছে সেই পোস্টের পর?

সম্প্রতি একটি পোস্টে হর্ষ নাম না করে লেখেন, ‘২৫-৩০ বছর আগের একটি ঘটনা। এক অভিনেতা দম্পতির বিবাহবিচ্ছেদ হয়েছিল। সেইসময় সেই খবর ছিল চর্চায়। এই ঘটনার দু’টি মানুষের মধ্যে একজন আর এই নিয়ে কোনও চর্চা করতেই চান না। আর একজন সুযোগ পেলেই বিবাহবিচ্ছেদের ঘতনাকে বারবার তুলে ধরে নিজের ইচ্ছামত বলে চলেছেন যে, তাঁর বিবাহিত জীবিন, প্রাক্তন স্বামী ঠিক কতটা খারাপ ছিলেন। এমনকী সেই অভিনেত্রী বারবার অভিযোগ করেন যে, তাঁর উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। সেই অভিযোগও একেবারে ঠিক নয়। নিজে সেইসময় এক পরিচালক-প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়ান। সেই কারণেই দাম্পত্য ভেঙেছিলেন অভিনেত্রী।’

হর্ষের সেই পোস্ট দেখে অনেকেই প্রশ্ন করেন, তিনি কি শেফালির কথাই বলছেন? কেউ আবার লেখেন, ‘এতবছর পরও শেফালি তাঁর প্রাক্তনের কথাই বলে চলেছেন।’। কেউ আবার মন্তব্য করেন যে, ‘ছবির প্রচারে নিজেকে শক্তিশালী নারী প্রমাণ করার জন্য এভাবে গল্প শুনিয়ে যেতে হবে? প্রাক্তন স্বামী যদি মুখ খোলেন শেফালি তখন কী করবেন?’ উল্লেখ্য পরিচালক-প্রযোজক বিপুল শাহের সঙ্গে এই মুহূর্তে দাম্পত্য জীবন কাটাচ্ছেন শেফালি। নেটিজেনদের মতে তাঁদের দু’জনের দাম্পত্য নিয়ে সাম্প্রতিককালের এই পোস্ট নতুন করে চর্চা উসকে দিয়েছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026