মাদুরো যদি তেড়িবেড়ি করে, এবারই শেষবারের মতো তেড়িবেড়ির সুযোগ পাবে: ডোনাল্ড ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আবারও ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েন তাহলে এটি ‘ভালো’ হবে। কিন্তু তিনি মাদুরো যদি ক্ষমতা না ছেড়ে ‘তেড়িবেড়ি করেন, তাহলে এবারই শেষবারের মতো তেড়িবেড়ি করতে পারবেন বলে হুমকি দিয়েছেন ট্রাম্প।

গত কয়েক মাস ধরে ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে যুদ্ধজাহাজ মোতায়েনসহ হাজার হাজার সেনা মোতায়েন করেছেন ট্রাম্প। এরমধ্যে গত দুই সপ্তাহে দুটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে মার্কিনিরা।

ট্যাংকার জব্দ, সেনা জড়ো করার উদ্দেশ্য কি মাদুরোকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা? সোমবার (২২ ডিসেম্বর) ট্রাম্পকে এমন প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে তিনি বলেন, “আমি মনে করি… সবকিছু মাদুরোর ওপর নির্ভর করছে তিনি কি করতে চান। কিন্তু আমি মনে করি ক্ষমতা ছেড়ে দেওয়া তার জন্য বুদ্ধিমানের কাজ হবে। তবে দেখা যাক কি করা যায়।”

ক্ষমতা না ছেড়ে যদি মাদুরো প্রতিরোধের চেষ্টা করেন তাহলে এবারই তাকে ‘শেষ করে দেওয়ার হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, “তিনি যদি কিছু করতে চান। যদি তেড়িবেড়ি করতে চান। এবারই শেষবারের মতো তেড়িবেড়ি করার সুযোগ পাবেন।”

এছাড়া কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোরও সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেন, “গুস্তাভো যুক্তরাষ্ট্রের বন্ধু নন। তিনি খুবই খারাপ, খুবই খারাপ লোক। তাকে সাবধান থাকতে হবে, কারণ তিনি কোকেইন তৈরি করে সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠান।

এদিকে মাদক চোরাচালান ঠেকানোর নাম করে প্রথমে ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানো শুরু করেন ট্রাম্প। এখন এই শক্তির মাধ্যমে তিনি মাদুরোকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছেন। ওই অঞ্চলে মার্কিনিদের বিমান হামলায় এখন পর্যন্ত ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের দাবি, তারা মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।

সূত্র: রয়টার্স  

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
ফুলের হার হাতে নিয়ে হেরে গেছি: রাখি সাওয়ান্ত Feb 07, 2026
img
মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে: তানজিয়া জামান মিথিলা Feb 07, 2026
img
আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে : জামায়াত আমির Feb 07, 2026
img

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন Feb 07, 2026
img
স্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতি Feb 07, 2026
img
মালিঙ্গার চোটে ভাগ্য বদলালো মাদুশানের Feb 07, 2026
img
অনুরাগীদের ভিড়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে শাহিদ কাপুর, মাঝপথেই মঞ্চ ছাড়লেন অভিনেতা Feb 07, 2026
img
কেন উটের জন্য পাসপোর্ট চালু করেছে সৌদি? Feb 07, 2026
img
রাতের অন্ধকারে জিয়াগঞ্জে ‘বেআইনি’ কাজ অরিজিৎ-আমিরের! বিতর্ক তুঙ্গে Feb 07, 2026
img
এপস্টেইনের সাবেক প্রেমিকার মেইল ফাঁস, কী লিখেছিলেন ট্রাম্পের স্ত্রী? Feb 07, 2026
img
সালমানের বান্ধবীর সঙ্গে অরিজিতের নতুন গান, দ্বন্দ্বের অবসান নিয়ে গুঞ্জন Feb 07, 2026
img
কেউ প্রবাসে গিয়ে মারা গেলে পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: জামায়াত আমির Feb 07, 2026
img

কারা অধিদপ্তর

মাথা ঘুরে পড়ে যান বাথরুমে, হাসপাতালে প্রাণ গেল রমেশ চন্দ্র সেনের Feb 07, 2026
img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026