© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুধবার রাজশাহী হাইটেক পার্কের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
বুধবার রাজশাহী হাইটেক পার্কের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
district-correspondent
০৭:৪৭ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২০

রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের কার্যক্রমের উদ্বোধন হতে যাচ্ছে। বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করবেন।

রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের কার্যক্রমের উদ্বোধন হতে যাচ্ছে। বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করবেন।

এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে আলোচনা করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম।

হাইটেক পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রাজশাহী নগরীর বুলনপুর এলাকায় ৩১ দশমিক ৬৩ একর জায়গার উপর ২৮১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির আদলে তৈরি করা হচ্ছে রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কের অবকাঠামো। এখানে গড়ে তোলা হয়েছে ১০ তলা একটি ভবন। এছাড়া ৬২ হাজার বর্গফুট আয়তনের পাঁচতলা বিশিষ্ট একটি আইটি ইনকিউবেটর কাম ট্রেনিং সেন্টার নির্মাণ করা হয়েছে। এই হাইটেক পার্কে ১৪ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে।

জানা গেছে, দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ২০২১ সালের মধ্যে সারা দেশের ২৮টি পার্কের কাজ শেষ করতে চায় সরকার। এসব আইটি পার্কে সরাসরি তিন লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। আর পরোক্ষভাবে প্রায় ২০ লাখ মানুষের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন