© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার

শেয়ার করুন:
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৩ এএম | ২৪ ডিসেম্বর, ২০২৫

রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়বাড়ী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর সদর কোতোয়ালি থানার মামলায় সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এবি/টিকে

মন্তব্য করুন