© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রীলঙ্কায় ভুল জায়গায় অবতরণ করে কাদায় আটকে গেল ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার

শেয়ার করুন:
শ্রীলঙ্কায় ভুল জায়গায় অবতরণ করে কাদায় আটকে গেল ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৫ পিএম | ২৪ ডিসেম্বর, ২০২৫
শ্রীলঙ্কায় দুর্যোগ মোকাবিলায় ত্রাণ সহায়তা দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ল ভারতীয় বিমান বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার। গত বৃহস্পতিবার দক্ষিণ শ্রীলঙ্কায় অবতরণের সময় হেলিকপ্টারটির চাকা নরম মাটিতে দেবে যায়।

জানা গেছে, সম্প্রতি ঘূর্ণিঝড় 'দিটওয়াহ'-এর আঘাতে বিপর্যস্ত শ্রীলঙ্কায় 'অপারেশন সাগর বন্ধু'-র অধীনে ত্রাণ ও উদ্ধারকাজ চলাচ্ছিল ভারতীয় বিমান বাহিনী। সেই কার্যক্রমের অংশ হিসেবেই হেলিকপ্টারটি দুর্গত এলাকায় গিয়েছিল। তবে পাইলট ভুলবশত এমন একটি স্থানে অবতরণ করেন যা পূর্বে জরিপ করা ছিল না। অবতরণ স্থলের মাটি নরম হওয়ায় হেলিকপ্টারের চাকা সেখানে আটকে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় জনতা এবং সামরিক বাহিনীর সদস্যরা মিলে কাদার ভেতর থেকে বিশালাকার হেলিকপ্টারটিকে ঠেলে বের করার প্রাণপণ চেষ্টা করছেন। দীর্ঘ প্রচেষ্টার পর হেলিকপ্টারটি উদ্ধার করা সম্ভব হয়।

এসএস/এসএন

মন্তব্য করুন