© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাপ্তাই লেকে নৌকাডুবি : ৫ জনের মৃত্যু

শেয়ার করুন:
কাপ্তাই লেকে নৌকাডুবি : ৫ জনের মৃত্যু
district-correspondent
০৪:৩৫ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২০

রাঙ্গামাটির কাপ্তাই লেকে পর্যটনবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত: ৫ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের বাংলো এলাকায় কাপ্তাই লেকে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

রাঙ্গামাটির পুলিশ সুপার ছুফিউল্লাহ জানান, কাপ্তাই লেকের ঝুলন্ত সেতু থেকে সুবলংয়ের ঝরনা দেখতে যাওয়ার সময় পর্যটকবাহী নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়রা পাঁচজনের লাশ উদ্ধার করেছে। মৃত উদ্ধার হওয়া তিনজন চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন