© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরের কোনাবাড়ীতে আগুন, ২টি ঝুটের গুদাম পুড়ে ছাই

শেয়ার করুন:
গাজীপুরের কোনাবাড়ীতে আগুন, ২টি ঝুটের গুদাম পুড়ে ছাই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২২ পিএম | ২৬ ডিসেম্বর, ২০২৫
গাজীপুরের কোনাবাড়ীতে দুটি ঝুটের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে কোনাবাড়ীর দেওলিয়াবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ততক্ষণে আগুনের ভয়াবহতা বেড়ে পাশের একটি গুদামে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও সারাবো ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, কোনাবাড়ীতে আগুন নিয়ন্ত্রণে আমাদের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

কেএন/এসএন

মন্তব্য করুন