© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কিশোরগঞ্জে শহীদ ওসমান হাদির নামে সড়কের নামকরণ

শেয়ার করুন:
কিশোরগঞ্জে শহীদ ওসমান হাদির নামে সড়কের নামকরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৫ পিএম | ২৬ ডিসেম্বর, ২০২৫
শহীদ ওসমান হাদির স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে কিশোরগঞ্জে তার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। কিশোরগঞ্জ উপজেলা সদরের রশিদাবাদ ইউনিয়নে নবনির্মিত একটি সড়কের নামকরণ করা হয়েছে শহীদ ওসমান হাদি সড়ক।

এ উপলক্ষে শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া বিশ্বরোড সংলগ্ন সাইনবোর্ড মোড় এলাকায় কিশোরগঞ্জবাসী ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রনেতা আশিকুজ্জামান আশিকসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

টিজে/টিকে 

মন্তব্য করুন