© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

শেয়ার করুন:
সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০০ এএম | ২৭ ডিসেম্বর, ২০২৫
ঘন কুয়াশার কারণে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।

তিনি বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব হঠাৎ বেড়ে গেছে। এই কারণে আজ (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ঢাকা, চাঁদপুর, ভোলা, বরিশালসহ সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

লঞ্চগুলো চলার পথে যে যেখানে অবস্থান করছে, ওই স্থানে নদীর পাড়ে লঞ্চগুলো নোঙর করে রাখার জন্য বলা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফের চলাচল স্বাভাবিক হবে।

পিএ/টিএ

মন্তব্য করুন