© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন নগর সরকার : চসিক মেয়র

শেয়ার করুন:
টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন নগর সরকার : চসিক মেয়র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৮ এএম | ২৭ ডিসেম্বর, ২০২৫
টেকসই উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়তে নগর সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নগরের বলুয়ারদীঘি পাড় অভয়মিত্র মহাশ্মশান মন্দিরে শ্রীশ্রী পার্বতী সুহৃদ মাতার ৬৯তম তিরোধান দিবস উপলক্ষে বার্ষিক মহোৎসব উপলক্ষে সনাতন ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, এই শহরকে ক্লিন, হেলদি ও গ্রিন সিটি করতে চাই। একইসঙ্গে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। যাতে শহরের সব ধর্মের লোক নিরাপদে বসবাস করতে পারে।

তিনি বলেন, লন্ডন বা কানাডায় দেখবেন, সিটি গভর্নেন্স আছে। তাই টেকসই উন্নয়নের জন্য একটি শক্তিশালী 'নগর সরকার' অপরিহার্য, যা ছাড়া পরিকল্পিত ও সমন্বিত নগর গড়া সম্ভব নয়। বর্তমানে চসিকের সেই ধরনের ক্ষমতা ও কর্তৃত্ব নেই, যা একটি পূর্ণাঙ্গ নগর সরকারের থাকা উচিত। তবে আমার সবটুকু দিয়ে শহরকে আধুনিক নগরে পরিণত করতে চাই।

আইকে/টিকে

মন্তব্য করুন