© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে শ্বশুরের জানাজায় আ. লীগ নেত্রী নিতু

শেয়ার করুন:
৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে শ্বশুরের জানাজায় আ. লীগ নেত্রী নিতু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৬ এএম | ২৭ ডিসেম্বর, ২০২৫
পটুয়াখালীর গলাচিপায় তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে শ্বশুরের জানাজায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের নেত্রী ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়ার্না মার্জিয়া নিতু।

জানা গেছে, গত শুক্রবার ঢাকা মহাখালী জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশেষ ত্যাগ করেন নিতুর শ্বশুর মো. সেলিম খান। 

পুলিশ জানায়, ‎শুক্রবার বিকেলে পটুয়াখালী জেল হাজত থেকে তাকে নিয়ে আসা হয়। জৌনপুরী খানকায় ঈদগাহ মাঠে জানাজা শেষে তার শ্বশুরের দাফন শেষে ওয়ার্না মার্জিয়া নিতুকে আবার জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

কেএন/টিএ

মন্তব্য করুন