© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুষ্টিয়ায় হাদির হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

শেয়ার করুন:
কুষ্টিয়ায় হাদির হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩১ পিএম | ২৭ ডিসেম্বর, ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ‘কুষ্টিয়ার জনসাধারণ’-এর ব্যানারে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে জড়ো হয়। সেখানে বসে প্রায় দেড় ঘণ্টাব্যাপী অবস্থান নেয় ছাত্র-জনতা। এতে কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

এ সময় বিক্ষোভকারীরা ভারত বিরোধী ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং হাদি হত্যার সঙ্গে জড়িতদের কঠোর বিচার দাবি করেন। বিক্ষোভকারীরা মজমপুর গেটে ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হাদি ভাই কবরে খুনি কেন বাহিরে,’ ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ স্লোগান দেন।

বিক্ষোভকারীরা বলেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। বিক্ষোভ কর্মসূচি চলাকালে দূরপাল্লার যাত্রীবাহী যানবাহনসহ শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়।

এসএস/টিএ

মন্তব্য করুন