© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাইবান্ধায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফেমাস গ্রেপ্তার

শেয়ার করুন:
গাইবান্ধায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফেমাস গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৩ পিএম | ২৭ ডিসেম্বর, ২০২৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ জান্নাতুল ফেরদৌস ফেমাস (২৫) নামে এক নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার ফুলপুকুরিয়ায় ২৪ সালের বিস্ফোরক, মারামারি, ভাঙচুর মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক ফেমাস শিবগঞ্জ উপজেলার ময়দান হাটা ইউনিয়নের ধাওয়াগীর খারাপাড়া গ্রামের মিনু মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ফেমাসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে শনিবার দুপুরে ফুলপুকুরিয়া মামলায় আদালতে সোপর্দ করা হয়।

এমআর/টিকে 

মন্তব্য করুন